অষ্টম পে কমিশনের বিরাট আপডেট! একলপ্তে কত টাকা বাড়বে কেন্দ্রীয় কর্মীদের? জানুন খুঁটিনাটি

অবশেষে প্রতীক্ষার অবসান ঘটিয়ে অষ্টম কেন্দ্রীয় বেতন কমিশনের (8th Pay Commission) টার্মস অফ রেফারেন্সে বা শর্তাবলীতে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা। এর ফলে দেশের কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের বেতন বৃদ্ধি নিয়ে জল্পনা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। কেন্দ্রীয় সূত্রে খবর, নতুন এই বেতন কমিশন গঠনের পর থেকেই কাজ শুরু করে দিয়েছে। নিয়ম অনুযায়ী, একজন চেয়ারপার্সন, একজন পার্ট-টাইম সদস্য এবং একজন মেম্বার-সেক্রেটারিকে নিয়ে এই কমিশন গঠিত হয়েছে। কমিশনকে তাদের গঠনের দিন থেকে আগামী ১৮ মাসের মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে প্রয়োজনে তারা অন্তর্বর্তীকালীন রিপোর্টও পেশ করতে পারে। সপ্তম পে কমিশনের মেয়াদ ২০২৫ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়ায়, অষ্টম পে কমিশনের সুপারিশগুলি কার্যকর হওয়ার সম্ভাব্য সময় ধরা হয়েছে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে। ফলে কর্মীরা কিছুটা দেরিতে হলেও বকেয়া সমেত একলপ্তে বড় অংকের টাকা হাতে পেতে পারেন। কাদের পকেটে কত ঢুকবে টাকা?প্রস্তাবিত ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) নিয়ে জোর চর্চা চলছে বিভিন্ন মহলে। অনুমানের ওপর ভিত্তি করে ফিটমেন্ট ফ্যাক্টর ২.৮৮ ধরা হলে কর্মীদের ন্যূনতম মূল বেতন বর্তমানের ১৮ হাজার টাকা থেকে অনেকটাই বৃদ্ধি পেয়ে প্রায় ৪১ হাজার টাকা পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি সর্বনিম্ন পেনশনও ৯ হাজার টাকা থেকে বেড়ে প্রায় ২০,৫০০ টাকা পর্যন্ত পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, ২০২৬ সালের জানুয়ারির মধ্যে মহার্ঘ ভাতা বা ডিএ ৭০ শতাংশের কাছাকাছি পৌঁছাতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা নতুন মূল বেতনের সঙ্গে যুক্ত করা হবে।সব মিলিয়ে এই নতুন পে কমিশন বাস্তবায়িত হলে দেশজুড়ে প্রায় ৪৮.৬২ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মী এবং ৬৭.৮৫ লক্ষ পেনশনভোগী সরাসরি উপকৃত হবেন। এর মধ্যে রেল ও প্রতিরক্ষামন্ত্রকের সঙ্গে যুক্ত কর্মীরাও রয়েছেন। সরকারের তরফ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যেই সমস্ত প্রক্রিয়া শেষ করে কর্মীদের হাতে নতুন বেতন কাঠামোর সুবিধা তুলে দেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *