নিউ ইয়র্ক ফ্যাশন উইকে ঐতিহাসিক প্রত্যাবর্তন সব্যসাচী মুখোপাধ্যায়ের! সঙ্গে যুক্ত হলো মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট

ফ্যাশন জগতের অন্যতম চর্চিত খবর! প্রখ্যাত ভারতীয় ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ফের একবার পা রাখতে চলেছেন নিউ ইয়র্কে। তবে এবারের প্রত্যাবর্তন কেবল একটি ফ্যাশন শো নয়, বরং এর সঙ্গে যুক্ত হয়েছে বিশ্বখ্যাত ‘দ্য মেট্রোপলিটান মিউজিয়াম অফ আর্ট’ (The Metropolitan Museum of Art)-এর নাম। প্রায় দুই দশক আগে নিউ ইয়র্কে প্রথম রানওয়ে শো করার পর, আগামী ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ তারিখে নিউ ইয়র্ক ফ্যাশন উইকে বহু প্রতীক্ষিত এই কামব্যাক করতে চলেছেন এই ভারতীয় ডিজাইনার। দ্য মেট-এর সঙ্গে মেগা অংশীদারিত্বদ্য মেট-এর সঙ্গে সব্যসাচীর এই পার্টনারশিপটি একটি বহু-বছরব্যাপী (multiyear) সহযোগিতার প্রথম অধ্যায়। এই ডেবিউ কালেকশনের মূল আকর্ষণ হতে চলেছে ফাইন জুয়েলারি বা উচ্চমানের গয়না। মিউজিয়ামের বিশাল শিল্প সম্ভার ও বস্তুগত সংস্কৃতির ভাণ্ডার থেকে অনুপ্রাণিত হয়ে এই গয়নাগুলো ডিজাইন করা হয়েছে।এই প্রজেক্ট সম্পর্কে বলতে গিয়ে সব্যসাচী জানান, ইতিহাস কোনো খণ্ডিত অংশ নয়, এটি একটি চলমান ধারাবাহিকতা। এই কালেকশনের মূল থিম হলো প্রাচীন বাইজেন্টাইন সাম্রাজ্যের লেন্স দিয়ে সাংস্কৃতিক আদান-প্রদানকে ফুটিয়ে তোলা। ঐতিহাসিক মোটিফ ও নকশাকে আধুনিক উচ্চমানের গয়নায় রূপান্তরিত করে সেগুলোকে আধুনিক হিরলুম বা পারিবারিক ঐতিহ্যের প্রতীকে পরিণত করা হয়েছে।ভারতীয় কারুশিল্পের সঙ্গে বিশ্ব সংস্কৃতির মেলবন্ধনবাইজেন্টাইন সাম্রাজ্যকে বেছে নেওয়ার পেছনেও রয়েছে গভীর তাৎপর্য। শত শত ধরে বাণিজ্য ও মানুষের চলাচলের মাধ্যমে বিভিন্ন ধারণা, উপকরণ এবং প্রতীক কীভাবে সীমানা পার হয়ে নতুন অর্থ তৈরি করেছে, কালেকশনটিতে সেটাই তুলে ধরা হয়েছে। সব্যসাচী তার নিজস্ব ডিজাইন ল্যাঙ্গুয়েজে বরাবরই ভারতীয় কারুশিল্প, স্থাপত্য, টেক্সটাইল এবং শিল্পের সঙ্গে বৈশ্বিক ঐতিহ্যের মেলবন্ধন ঘটিয়েছেন। আর এবার সেই ভাবনাই জায়গা করে নিচ্ছে বিশ্বের অন্যতম প্রভাবশালী মিউজিয়ামে।জানা গেছে, দ্য মেট-এর সঙ্গে এই সহযোগিতার সূচনা উচ্চমানের গয়না দিয়েই শুরু হলেও, এর পরবর্তী অধ্যায়গুলোতে জুয়েলারি, অ্যাক্সেসরিজ এবং পোশাকের সম্ভারও যুক্ত হবে। উদ্বোধনী এই কালেকশনটি সব্যসাচীর ক্রস-সিজনাল রেডি-টু-ওয়্যার এবং অ্যাক্সেসরিজগুলির সঙ্গেই প্রদর্শিত হবে, যা বিশ্ব ফ্যাশন মানচিত্রে ভারতীয় লাক্সারি ব্র্যান্ডের পসরা আরও মজবুত করবে।২০০৬ সালে যখন সব্যসাচী প্রথম নিউ ইয়র্কে নিজের কাজ প্রদর্শন করেছিলেন, তখন তিনি আন্তর্জাতিক বাজারে নিজের পরিচিতি তৈরি করছিলেন। আর আজ, প্রায় দুই দশক পর, ভারতীয় বিলাসবহুল ফ্যাশনের এক অবিসংবাদিত নাম হিসেবে নিউ ইয়র্ক সিটিতে তার এই প্রত্যাবর্তন ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত।