বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো চার ফুটের সাপ, দেখে অবাক কর্ম কর্তারা

প্লেনে ওঠার ঠিক আগে চলছিল নিরাপত্তারক্ষীদের তল্লাশি। নিয়ম মেনে এক নারী যাত্রীর লাগেজ এক্স-রে যন্ত্রের তেতরে ঢোকানো হয়। এরপরে স্ক্রিনে চোখ পড়তেই চোখ কপালে ওঠে বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের। লাগেজের মধ্যে জুতো, ল্যাপটপের পাশে কুণ্ডলী পাকিয়ে শুয়ে রয়েছে একটি বিশেষ বস্তু।

তল্লাশি করে দেখা যায়, সেটি একটি জীবন্ত সাপ। যেমন তেমন নয়, ‘বোয়া কনস্ট্রিক্টর’ গোত্রের চার ফুটের সেই সাপ বিষধর না হলেও শিকারকে পেঁচিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলতে সক্ষম।

গত মাসে যুক্তরাষ্ট্রের ফ্লরিডা অঙ্গরাজ্যের ট্যাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে এমনই অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। কয়েকদিন আগে পুরো বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছে ওই বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা ‘ট্রান্সপোর্টেশন সিকিয়োরিটি অ্যাডমিনিস্ট্রেশন’ (টিএসএ)।

ইনস্টাগ্রামে এক্স-রে যন্ত্রের ভেতরের ছবিও পোস্ট করেছে তারা। তারপরই ওই নারী যাত্রীর কীর্তি নিয়ে শোরগোল শুরু হয়।

লাগেজের মধ্যে সাপের ছবি দেখার পরে শুরু হয় জিজ্ঞাসাবাদের পালা। ওই নারী যাত্রীকে প্রশ্ন করা হলে তিনি বলেন যে সাপটি তার পোষ্য। নাম বার্থোলোমিউ। তবে শেষমেশ নিজের পোষ্য ছাড়াই ওই নারীকে প্লেনে চড়তে হয়েছিল কি না, সেটা স্পষ্ট নয় অবশ্য।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *