ইতিহাসের আজকের দিনে বিভিন্ন উল্লেখনীয় যত ঘটনা (৯ জানুয়ারী)

আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু বিষয়-

ইতিহাসের পাতায় আজকের দিনটি
১৩১৭ – পঞ্চম ফিলিপস ফ্রান্সের রাজা হিসেবে অভিষিক্ত হন।
১৫২২ – অ্যাড্রিয়ান এফ বোয়েনস পোপ নির্বাচিত হন।
১৭৫৭ – রবার্ট ক্লাইভ হুগলি দখল করেন।
১৭৬০ – বারারি ঘাটের যুদ্ধে আফগানরা মারাঠিদের পরাজিত করে।
১৭৭৬ – বিপ্লবী লেখক টমাস পেইনের ‘কমনসেন্স’ প্রকাশিত হয়।
১৭৯২ – তুরস্কের ওসমানিয়া সাম্রাজ্য এবং রাশিয়ার মধ্যে এক শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়।
১৭৯৯ – নেপোলিয়নের বিরুদ্ধে যুদ্ধের জন্য তহবিল গঠনের লক্ষ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রী উইলিয়াম পিট আয়কর ব্যবস্থা চালু করেন।
১৮১১ – প্রথম মহিলা গলফ টুর্নামেন্ট শুরু হয়।
১৮১৬ – স্যার হামফ্রে ডেভির নিরাপত্তা বাতি সর্বপ্রথম কয়লার খনিতে ব্যবহৃত হয়।
১৯১৭ – প্রথম বিশ্বযুদ্ধে ফিলিস্তিনের পাশে মিসর সীমান্তের কাছে রাফায় যুদ্ধ হয়।
১৯১৭ – যুদ্ধে রাশিয়ার যোগ দেওয়ার প্রতিবাদ জানিয়ে রাশিয়ার বিভিন্ন শহরে ধর্মঘট পালন করা হয়।
১৯৪২ – জাপানের সৈন্যবাহিনী মালয়েসিয়ার রাজধানী কুয়ালালাপুর দখল করে।
১৯৪৫ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: মার্কিন বাহিনী ফিলিপাইনের লুজন আক্রমণ করে।
১৯৫১ – নিউইয়র্ক সিটিতে জাতিসংঘ সদর দপ্তরের আনুষ্ঠানিক উদ্বোধন ।
১৯৫৪ – সুদানে নিজস্ব সরকারব্যবস্থা প্রবর্তিত হয়।
১৯৬০ – মিসরের নীল নদের উপর বিশ্ব বিখ্যাত আসোয়ান বাঁধের নির্মাণ কাজ শুরু করা হয়।
১৯৯১ – উপসাগরীয় যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে অনুষ্ঠিত জেনেভা বৈঠক ব্যর্থ হয়।
১৯৯২ – বাংলাদেশের জাতীয় সংসদে বিভক্তি ভোটে সরকারি দলের পরাজয় ঘটে।
১৯৯৫ – ইরাক ও রাশিয়ার মধ্যে ‘পারমানবিক চুল্লি’ কেন্দ্র নির্মাণের চুক্তি হয়।
১৯৯৭ – শ্রীলঙ্কায় সরকার নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশ করে তামিল গেরিলারা ১৪২ সৈন্যকে হত্যা করে।
২০০৫ – প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) প্রধান পদে নির্বাচনে রুহি ফতোয়া জয়ী হন।

ইতিহাসের এই দিনে যাদের জন্ম
১৫৫৪ – পোপ পঞ্চদশ গ্রেগরি।
১৮১১ – গিলবার্ট অ্যাবট এ বেকেট, ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৮৮৪ – সৌরীন্দ্রমোহন মুখোপাধ্যায়, সাহিত্যিক ও আইনজীবী।
১৮৯০ – ক্যারেল কাপেক, খ্যাতনামা চেক লেখক এবং নাট্যকার।
১৮৯৮ – ওয়ালয় বেকার, আমেরিকান মহা শতবর্ষবয়স্ক মানব।
১৯০৮ – সিমোন দ্য বোভোয়ার, ফরাসি দার্শনিক ও লেখক।
১৯১২ – রামকৃষ্ণ রায়, বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী।
১৯১৩ – রিচার্ড নিক্সন, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭তম রাষ্ট্রপতি।
১৯২২ – হর গোবিন্দ খোরানা, নোবেল বিজয়ী ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান প্রাণরসায়নী ও অধ্যাপক।
১৯২৬ – সিডনি লততেরব্য, ব্রিটিশ টেলিভিশনের প্রযোজক ও পরিচালক।
১৯৩৩ – উইলবার এডিসন স্মিথ, জাম্বিয়ারবংশোদ্ভূত ইংরেজ সাংবাদিক ও লেখক।
১৯৪৪ – জিমি পেজ, ইংরেজ গিটার, গীতিকার ও প্রযোজক।
১৯৫৫ – জে. কে. সিমন্স, মার্কিন চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা।
১৯৫৯ – রিগবারটা মেঞ্চু, নোবেল পুরস্কার বিজয়ী গুয়াতেমালার সমাজ কর্মী।
১৯৬৫ – ফারাহ খান, ভারতীয় অভিনেত্রী, পরিচালক ও নৃত্য পরিচালক।
১৯৭৪ – ফারহান আখতার, ভারতীয় অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
১৯৭৮ – গেন্নারো গাতুসো, সাবেক ইতালিয়ান ফুটবলার ও ম্যানেজার।
১৯৮৫ – জুয়ান ফ্রান্সিসকো টরেস, স্প্যানিশ ফুটবলার।
১৯৮৭ – লুকাস লেইভা, ব্রাজিলিয়ান ফুটবলার।
১৯৮৯ – নিনা ডব্রেভ, বুলগেরিয় বংশোদ্ভূত কানাডিয়ান অভিনেত্রী ও গায়িকা

ইতিহাসের এই দিনে যারা মৃত্যুবরণ করেন
১২৮৩ – ওয়েন তিয়ানজিয়ান, চীনের প্রধানমন্ত্রী।
১৩২৪ – মার্কো পোলো, ছিলেন ইতালিয়ান বণিক ও এক্সপ্লোরার।
১৬৯৩ – জোব চার্নক, কলকাতা নগরীর পত্তনকারী।
১৭৫৭ – বার্নার্ড লে বভিয়ের ডি ফন্টেনেলে, ছিলেন ফরাসি লেখক, কবি ও নাট্যকার।
১৭৯৯ – মারিয়া গায়েটানা আগ্নেসি, ছিলেন ইতালীয় গণিতবিদ ও দার্শনিক।
১৮৪৩ – উইলিয়াম হেদলেয়, তিনি ছিলেন ইংরেজ প্রকৌশলী।
১৯১১ – এডুইন আর্থার জোনস, আমেরিকান সুরকার।
১৯২৩ – সত্যেন্দ্রনাথ ঠাকুর, প্রথম ভারতীয় সিভিলিয়ান ও সাহিত্যিক।
১৯৪৪ – গোপেশ্বর পাল, মৃৎশিল্পী।
১৯৪৫ – রবিন জর্জ কলিংউড, ইংরেজ দার্শনিক ও ঐতিহাসিক।
১৯৬০ – এলসি জে. অক্সএনহাম, ইংরেজ লেখক।
১৯৬১ – এমিলি গ্রিন বল্চ, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ।
১৯৭২ – দবির খাঁ, বীণকার ওস্তাদ।
১৯৭৩ – তৃতীয় নেপোলিয়ন, ফরাসি রাজনীতিবিদ ও ১ম রাষ্ট্রপতি।
১৯৮৪ – জন ব্রাফে, ভারতবিদ্যা বিশেষজ্ঞ।
১৯৯২ – মানবেন্দ্র মুখোপাধ্যায় ভারতীয় বাঙালি সঙ্গীত শিল্পী ও সুরকার।
১৯৯৪ – দেবেন শিকদার, কমিউনিস্ট নেতা।
১৯৯৮ – কেনিচি ফুকুই, নোবেল পুরস্কার বিজয়ী জাপানি রসায়নবিদ।
২০০৪ – সুবিনয় রায়, প্রখ্যাত বাঙালি রবীন্দ্র সংগীত শিল্পী।
২০১৩ – জেমস ম্যাকগিল বিউকানান, নোবেল পুরস্কার বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ ও অধ্যাপক।
২০১৪ – ডেল টমাস মর্টেনসেন, নোবেল পুরস্কার বিজয়ী আমেরিকান অর্থনীতিবিদ ও অধ্যাপক।