OMG! কামড় দেয়ায় পোষা কুকুরকে হত্যা, মরদেহ ফেলতে গিয়ে নিজেই ভেসে গেলেন জলে

এক নারী ও তার সন্তানকে কামড় দিয়েছিল নিজেদেরই পোষা কুকুর। এ ঘটনায় রেগে গিয়ে সেই কুকুরকে হত্যা করেন নারী। তারপর সেটির দেহ ফেলে আসতে গিয়ে নিজেই তলিয়ে যান জলাশয়ে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের লখনউয়ে।

পুলিশ সূত্রে খবর, জলাশয়ে পড়ে গিয়ে প্রাণ হারানো সেই নারীর নাম রুবি। লখনউ শহরের বাসিন্দা ওই নারী স্বামী এবং সন্তান নিয়ে থাকতেন। তাদের একটি পোষা কুকুর ছিল। হঠাৎ সেটি হিংস্র হয়ে যায় এবং রুবি ও তার ছেলেকে কামড়ে দেয়। এতেই প্রচণ্ড রেগে যান রুবি। তিনি পিটিয়ে মেরে ফেলেন কুকুরটিকে। পরে তার দেহ ফেলতে যান পাশের একটি জলাশয়ে।

এদিকে রুবির স্বামী কর্মক্ষেত্র থেকে বাড়ি ফিরে স্ত্রীকে দেখতে না পেয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করেন। কিন্তু স্ত্রী না ফেরায় খোঁজ শুরু করেন। কাছের জলাশয়ে গিয়ে তিনি দেখতে পান স্ত্রীর পায়ের জুতা পড়ে আছে জলাশয়ের পাড়ে। কিন্তু আর কেউ কোথাও নেই। তিনি স্থানীয়দের ডাকেন। জলে নেমে খোঁজ শুরু হয়। বেশ কিছুক্ষণ পর নারীর দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ।

পুলিশ জানিয়েছে, এরইমধ্যে রুবির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট এলে মৃত্যুর প্রকৃত কারণ বোঝা যাবে। সেই অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেবেন তদন্তকারীরা।

সূত্র: ইন্ডিয়া টুডে

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *