মাঝ আকাশে বোমা আতঙ্ক, ১৩৬ যাত্রী নিয়ে জরুরি অবতরণ করলো বিমান

শনিবার (০৭ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৬টা ২০ মিনিটে জাপানি কোম্পানি পরিচালিত জেটস্টার অভ্যন্তরীণ ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশের সূত্রের বরাতে জাপানি সংবাদমাধ্যম এনএইচকে জানিয়েছে, সকালে টোকিরও নারিতা বিমানবন্দরে জার্মানির একজন ব্যক্তির কাছ থেকে একটি কল আসে। ইংরেজিতে বলেন, ওই ফ্লাইটে বোমা রেখেছেন তিনি।

ফুকাকার দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর নারিতা থেকে ছেড়ে যাওয়া বিমানটিকে জরুরিভিত্তিতে চুহুবু বিমানবন্দরের দিকে ঘুরি দেওয়া হয়। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’কে এ কথা জানান চুহুবু বিমানবন্দরের একজন মুখপাত্র।

পরে ওই ফ্লাইটে থাকা ৬ ক্রু এবং ১৩৬ জন যাত্রীকে দ্রুত উদ্ধার করা হয়। এ ঘটনায় ৫ যাত্রী আহত হয়েছেন বলে জানা গেছে। তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।

বিমানবন্দরের মুখপাত্র বলেন, এয়ারবাস ‘এ৩২০’ পরিচালনা করে আসছিল জেটস্টার। বিমানটিতে তল্লাশি করে কোনো বিস্ফোরকদ্রব্য পাওয়া যায়নি। এ ঘটনায় বিস্তর তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *