বয়স মাত্র ৬, সিনেমায় নাম লেখালেন আল্লু অর্জুনের মেয়ে

তেলেগু সুপারস্টার আল্লু অর্জুনের মেয়ে আল্লু আরহা বাবার পথেই পা বাড়ালেন। মাত্র ছয় বছর বয়সে কাজ করেছেন ‘শকুন্তলম’ সিনেমায়। বাবা বড় পর্দায় আরহার আত্মপ্রকাশ হবে সামান্থা রুথ প্রভুর সঙ্গে।

বিখ্যাত দক্ষিণী পরিচালক গুণশেখরের পৌরাণিক সিনেমা ‘শকুন্তলম’। যেখানে মুখ্য চরিত্রে সামান্থা রুথ প্রভু ও দেব মোহন। কালিদাসের কালজয়ী ‘অভিজ্ঞান শকুন্তলম’ অবলম্বনে তৈরি সিনেমাটি চলতি বছরের ২৩ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে।

মেয়ে প্রথম সিনেমার খবর জানিয়ে আল্লু অর্জুন ইনস্টাগ্রামে জানিয়েছেন, মেয়েকে নিয়ে তিনি গর্বিত। একই পোস্টে পরিচালক গুণশেখরের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন তিনি। লেখেন, ‘মেয়েকে আত্মপ্রকাশের এত সুন্দর সুযোগ করে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।’

তামিল, তেলেগু, কন্নড়, মালয়ালম ও হিন্দি মোট ৫টি ভাষায় মুক্তি পাবে ‘শকুন্তলম’।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *