এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়াতে বিরাট নিয়োগ! লক্ষাধিক বেতনের সুযোগ সহ একলাফে ১৪০টি শূন্যপদে আবেদনের ধুম

চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (Airports Authority of India বা AAI)-এর পক্ষ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সংস্থার পূর্বাঞ্চলীয় বিভাগে এক বছরের শিক্ষানবিশ বা অ্যাপ্রেন্টিস (Apprentice) হিসেবে কাজের সুবর্ণ সুযোগ পাবেন যোগ্য প্রার্থীরা। পশ্চিমবঙ্গ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, ছত্তিশগড়, সিকিম এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের আগ্রহী প্রার্থীরা এই সুযোগ কাজে লাগাতে পারেন।
শূন্যপদ ও স্টাইপেন্ডের বিবরণ
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার পূর্বাঞ্চলীয় বিভাগে মোট ১৪০টি শূন্যপদে এই নিয়োগ করা হবে। বিভিন্ন বিভাগে শিক্ষানবিশদের জন্য মাসিক স্টাইপেন্ডের পরিমাণও বেশ আকর্ষক:
গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস: এই বিভাগে মোট ৩৫টি শূন্যপদ রয়েছে। নির্বাচিত প্রার্থীরা প্রতি মাসে ১৫,০০০ টাকা করে স্টাইপেন্ড পাবেন।
ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস: এই বিভাগে শূন্যপদের সংখ্যা ৩৫টি। এখানে মাসিক স্টাইপেন্ড মিলবে ১২, হাজার টাকা।
আইটিআই (ITI) অ্যাপ্রেন্টিস: এই বিভাগে সর্বাধিক ৭০টি শূন্যপদ রয়েছে। ট্রেনিদের বার্ষিক ৯৬০০ টাকা এবং ক্যাটেগরি অনুযায়ী পরবর্তীতে মাসিক ১৯,৫৬০ টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা ও পোস্টিংয়ের স্থান
আবেদন করতে ইচ্ছুক প্রার্থীদের সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি, ডিপ্লোমা অথবা আইটিআই (ITI) সার্টিফিকেট থাকতে হবে। প্রশিক্ষণ ও পোস্টিংয়ের ক্ষেত্রে কলকাতা, বাগডোগরা, রাঁচি, পাটনা, গয়া, ভুবনেশ্বর, রায়পুর, ঝাড়সুগুড়া, পাকইয়ং এবং শ্রী বিজয়পুরম (পোর্ট ব্লেয়ার) সহ বিভিন্ন বিমানবন্দরকে বেছে নেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা সম্পূর্ণ অনলাইনেই আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য অফিসিয়াল ওয়েবসাইট https://www.aai.aero/en/careers/recruitment -এ যেতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা পোর্টালে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া (AAI)-র মতো নামী প্রতিষ্ঠানে এক বছরের এই প্রশিক্ষণ এবং স্টাইপেন্ড ভিত্তিক কাজের সুযোগ তরুণ প্রজন্মের কেরিয়ার গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তাই দেরি না করে দ্রুত আবেদন সেরে ফেলুন!