এক টাকাও খরচ না করে এক মাস ফ্রি নেটফ্লিক্স! বাম্পার অফার নিয়ে এল ফ্লিপকার্ট, কীভাবে পাবেন?

সিনেমা বা ওয়েব সিরিজ প্রেমীদের জন্য এক দুর্দান্ত ও চমকপ্রদ সুখবর নিয়ে এল জনপ্রিয় ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্ট (Flipkart)। পকেটের এক টাকাও খরচ না করে এবার সম্পূর্ণ বিনামূল্যে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স (Netflix) দেখার সুবর্ণ সুযোগ পাচ্ছন গ্রাহকরা। নির্দিষ্ট কিছু শর্ত সাপেক্ষে বিশেষ অফারের আওতায় ৩০ দিনের ফ্রি নেটফ্লিক্স মোবাইল প্ল্যান (Netflix Mobile Plan) উপহার দিচ্ছে ফ্লিপকার্ট।

কীভাবে পাবেন এই ফ্রি সাবস্ক্রিপশন?

ফ্লিপকার্টের এই আকর্ষণীয় সুবিধা পেতে হলে গ্রাহকদের কয়েকটি নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে:

  • ফ্লিপকার্ট প্লাস সদস্যতা: এই অফারটি মূলত শুধুমাত্র ‘ফ্লিপকার্ট প্লাস’ (Flipkart Plus) সদস্যদের জন্যই প্রযোজ্য।

  • শপিংয়ের শর্ত: একই ক্যালেন্ডার মাসে ফ্লিপকার্ট থেকে কমপক্ষে ৪টি সফল অর্ডার করতে হবে।

  • ন্যূনতম অর্থমূল্য: প্রতিটি অর্ডারের ন্যূনতম মূল্য হতে হবে ২৯৯ টাকা বা তার বেশি।

  • প্ল্যাটফর্ম: কেনাকাটা করার জন্য ফ্লিপকার্ট অ্যাপ, ফ্লিপকার্ট গ্রসারি (Flipkart Grocery) অথবা ফ্লিপকার্ট মিনিটস (Flipkart Minutes) ব্যবহার করা যাবে।

এই শর্ত অনুযায়ী ৪টি অর্ডার সফলভাবে সম্পূর্ণ হলেই ফ্লিপকার্ট অ্যাপে ৩০ দিনের ফ্রি নেটফ্লিক্স মোবাইল প্ল্যান আনলক হয়ে যাবে। এরপর অতিরিক্ত কোনো চার্জ বা টাকা ছাড়াই তা ক্লেইম করে সম্পূর্ণ বিনামূল্যে নেটফ্লিক্সের কনটেন্ট উপভোগ করা যাবে।

ভারতে নেটফ্লিক্সের বর্তমান প্ল্যানগুলির দাম:

সাধারণত নেটফ্লিক্সে বিনোদন উপভোগ করতে হলে মাসিক ভিত্তিতে পকেট থেকে ভালোই টাকা খরচ করতে হয়। বর্তমানে ভারতে উপলব্ধ নেটফ্লিক্সের বিভিন্ন প্ল্যানগুলি হলো:

  • মোবাইল প্ল্যান: প্রতি মাসে ১৪৯ টাকা (একটি স্মার্টফোন বা ট্যাবলেটে দেখার জন্য)।

  • বেসিক প্ল্যান: প্রতি মাসে ১৯৯ টাকা (একটি ডিভাইসের জন্য)।

  • স্ট্যান্ডার্ড প্ল্যান: প্রতি মাসে ৪৯৯ টাকা (একসঙ্গে দুটি ডিভাইসে দেখার জন্য)।

  • প্রিমিয়াম প্ল্যান: প্রতি মাসে ৬৪৯ টাকা (একসঙ্গে চারটি ডিভাইসে দেখার জন্য)।

যাঁরা নিয়মিত অনলাইনে কেনাকাটা করতে ভালোবাসেন, তাঁদের দৈনন্দিন শপিংয়ের অভ্যেসকেই এবার বাড়তি পাওনা হিসেবে উপহারে রূপান্তর করার এই সুযোগটি এনে দিয়েছে ফ্লিপকার্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *