সুশান্তের সেই ফ্ল্যাটে আসছেন নতুন ভাড়াটে, জেনেনিন কত ভাড়া?
বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত যে ফ্ল্যাটে মারা যান সেটার জন্য ভাড়াটে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেখানে থাকতে কেউ রাজি নন। তবে এবার খবর পাওয়া গেল সেই ফ্ল্যাটে আসছেন নতুন ভাড়াটে। জলদিই নাকি তিনি শিফট হবেন, মাস গেলে দেবেন ৫ লাখ।
২০২০ সালের ১৪ জুন এই ফ্ল্যাটেই ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় ‘ধোনি’ অভিনেতার দেহ। তারপর থেকে এটা ফাঁকাই পড়ে ছিল। রয়েছে চারটি শোয়ার ঘর, লাগোয়া বাথরুম। এবং একটি ছাদ। গত আড়াই বছর ধরে ভাড়াটে খুঁজে পাওয়াই মুশকিল হয়ে পড়েছিল। তবে শোনা যাচ্ছে, খুব জলদি সেখানে আসতে চলেছেন নতুন ভাড়াটে। এক বিদেশি ভারতীয় এই ফ্ল্যাটটি ভাড়া নিয়েছেন, মাস গেলে দেবেন ৫ লাখ। আর সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখবেন ৩০ লাখ টাকা।
২০১৯-এর ডিসেম্বরে জগার্স পার্কের মন্ট ব্যালেন্স অ্যাপার্টমেন্টে ৬ তলায় ডুপ্লেক্স ভাড়া করেন সুশান্ত সিং রাজপুত। থাকতেন বান্ধবী রিয়ার সঙ্গে। সেই সময় সুশান্ত ভাড়া গুনতেন ৪ লাখ ৫০ হাজার।
এর আগে, ব্রোকার রাফিক জানিয়েছিলেন, মানুষ আসলে ভয় পাচ্ছে এই ফ্ল্যাটে আসতে। যখনই কোনো ভাড়াটে শুনতো এই ফ্ল্যাটে সুশান্তকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তারা দেখতেও আসত না। এখন অবশ্য ধীরে ধীরে লোক ফ্ল্যাট দেখতে আসছে। তবে ডিল ফাইনালাইজ হচ্ছে না। ফ্ল্যাটের মালিকও ভাড়া কমাতে রাজি নন। উনি ভাড়া কমালে জলদি ডিল হয়ে যাবে। যেহেতু তিনি মার্কেট প্রাইজেই এই ফ্ল্যাট দিচ্ছেন তাই সবাই চাইছে ফ্রেশ কোনো ফ্ল্যাট কিনতে। কারণ এই ফ্ল্যাটের সঙ্গে বড় বিতর্কও আসবে তাদের জীবনে।
এই ব্রোকার আরো জানিয়েছিলেন, এই ফ্ল্যাটের মালিক যিনি একজন এনআরআই চান না ফ্ল্যাট আর কোনো বলিউড তারকাকে ভাড়া দেওয়া হোক। বর্তমানে তারা কর্পোরেট জগত থেকেই কাউকে খুঁজছিলেন।
সম্প্রতি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত এক ব্যক্তি দাবি করেছেন, তিনি সেই সময় শরীর দেখেই বুঝতে পেরেছিলেন এটা আত্মহত্যা নয়- খুন। কারণ ছিল নানা আঘাত। এই ব্যাপারে উর্ধ্বতনদেরও জানিয়েছিলেন। কিন্তু তাদের নির্দেশ ছিল ছবি তুলে তাড়াতাড়ি কাজ শেষ করে বডি পুলিশের হাতে তুলে দেওয়া।