দীর্ঘদিনের বন্ধু ও সঙ্গীকে হারালেন পরিচালক! প্রেমেন্দু বিকাশ চাকীর পরিবারে নামল নেমে এল গভীর শোকের ছায়া?

শোকের ছায়া নেমে এল বাংলা বিনোদন জগতের পরিচিত মুখ তথা বিশিষ্ট পরিচালক, চিত্রনাট্যকার ও চিত্রগ্রাহক প্রেমেন্দু বিকাশ চাকীর পরিবারে। গত শুক্রবার (২৪ জুলাই) প্রয়াত হয়েছেন পরিচালকের স্ত্রী রিতা চাকী। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। প্রিয়তমা স্ত্রীর প্রয়াণে সম্পূর্ণ ভেঙে পড়েছেন পরিচালক।

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই
পরিবার সূত্রে খবর, রিতা দেবী দীর্ঘদিন ধরে ক্যান্সারের মতো মারণ রোগে আক্রান্ত ছিলেন। দীর্ঘ দিন ধরে জীবনের সঙ্গে লড়াই চালিয়ে গেলেও গত ১৩ জুলাই তাঁর শারীরিক অবস্থার হঠাৎই মারাত্মক অবনতি ঘটে। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের শত চেষ্টা এবং সর্বাত্মক লড়াইয়ের পরও শেষরক্ষা করা সম্ভব হয়নি। গত ২৪ জুলাই চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। নিয়ম মেনে নিজের হাতেই স্ত্রীর শেষকৃত্য সম্পন্ন করেছেন পরিচালক। বর্তমানে তিনি বাড়িতেই রয়েছেন। স্ত্রী-বিয়োগের এই যন্ত্রণার পাশাপাশি দীর্ঘদিনের জীবনসঙ্গী ও পরম বন্ধুকে হারানোর শূন্যতা গ্রাস করেছে তাঁকে। পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, মন ভেঙে গেলেও এই মুহূর্তে নিজেকে শক্ত রাখার চেষ্টা করছেন পরিচালক।

বাংলা বিনোদন জগতে প্রেমেন্দু বিকাশ চাকীর অবদান
পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী বাংলা বিনোদন জগতের অত্যন্ত পরিচিত ও সফল একটি নাম। পরিচালনা ছাড়াও চিত্রনাট্য ও চিত্রগ্রহণ ক্ষেত্রে তাঁর দীর্ঘদিনের বর্ণময় অভিজ্ঞতা রয়েছে। ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দা—উভয় মাধ্যমেই একাধিক সফল কাজ উপহার দিয়ে দর্শকদের মন জয় করেছেন তিনি। সামাজিক পারিবারিক গল্প হোক কিংবা রোমান্টিক ঘরানা, সমস্ত ক্ষেত্রেই তাঁর মুন্সিয়ানা প্রমাণিত হয়েছে। তাঁর নির্দেশনায় তৈরি একাধিক জনপ্রিয় চলচ্চিত্র ও মেগা সিরিয়াল দারুণ দর্শকপ্রিয়তা পেয়েছে। উল্লেখ্য, তাঁর শেষ পরিচালিত চলচ্চিত্র ‘আলাপ’, যেখানে মুখ্য ভূমিকায় জুটি বেঁধেছিলেন জনপ্রিয় তারকা আবির চ্যাটার্জি এবং মিমি চক্রবর্তী।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *