“১০ হাজার টাকা দাম বেড়েছে রুপোর”-জেনেনিন সোনা ও রুপোর কত চলছে রেট?

সপ্তাহের শেষ ও শুরুর সন্ধিক্ষণে দেশের বুলিয়ন বাজারে ফের স্বস্তি উধাও। সাপ্তাহিক ভিত্তিতে একধাক্কায় অনেকটাই বেড়েছে সোনা ও রুপোর দাম। গত এক সপ্তাহে ২৪ ক্যারেট সোনার দাম ১৮০০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১৬৫০ টাকা বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে পাল্লা দিয়ে চড়ছে রুপোর বাজারও।

আজ প্রধান শহরগুলিতে সোনার দাম (২৬ জুলাই)

আজ সকালে দেশের বিভিন্ন মেট্রো শহরে সোনা ও রুপোর যে নতুন দর সামনে এসেছে, তা একনজরে দেখে নিন:

  • দিল্লি: রাজধানী দিল্লিতে ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৫,০৮০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৩৩,০০০ টাকা

  • মুম্বই ও কলকাতা: এই দুই শহরে ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৩২,৮৫০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ১,৪৪,৯৩০ টাকা

  • চেন্নাই: চেন্নাইতে ২৪ ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি ১০ গ্রাম ১,৪৫,০৯০ টাকায় এবং ২২ ক্যারেট সোনা ১,৩৩,০০০ টাকায়

  • পুনে ও বেঙ্গালুরু: এই দুই শহরেও ২৪ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে ১,৪৪,৯৩০ টাকা এবং ২২ ক্যারেট সোনার দাম ১,৩২,৮৫০ টাকা রয়েছে।

আন্তর্জাতিক বাজারের প্রভাব ও বুলিয়ন বাজারের হাল

গত শুক্রবার (২৪ জুলাই) দিল্লির বুলিয়ন বাজারে ৯৯.৯ শতাংশ বিশুদ্ধ সোনার দাম প্রতি ১০ গ্রামে ২,০০০ টাকা কমে ১,৪৭,২০০ টাকায় ঠেকেছিল। তবে সামগ্রিক সাপ্তাহিক গতিপ্রকৃতি উর্ধ্বমুখীই রয়েছে। বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্পট সোনার দাম প্রতি আউন্সে রয়েছে ৪,০৫২.৭৮ ডলার

রুপোর দামেও আকাশছোঁয়া রেকর্ড

সোনার পাশাপাশি রুপোর বাজারেও বড় ধরনের ঊর্ধ্বমুখী প্রবণতা লক্ষ করা গেছে। গত এক সপ্তাহে রুপোর দাম এক ধাক্কায় ১০,০০০ টাকা বেড়েছে। ২৬ জুলাই সকালের তথ্য অনুযায়ী, প্রতি কিলোগ্রাম রুপোর দাম গিয়ে ঠেকেছে ২,৪০,০০০ টাকায়। পাশাপাশি, আন্তর্জাতিক বাজারে স্পট রুপো প্রতি আউন্স ৫৮.১১ ডলারে লেনদেন হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *