IPL 2027 Trade: শামির বদলে বিস্ফোরক তারকাকে ছলে বলে দলে টানছে সিএসকে? মেগা ট্রেডে তোলপাড় আইপিএল!

আইপিএল ২০২৭-এর (IPL 2027) মেগা নিলামের আগে ফ্র্যাঞ্চাইজিগুলোর মধ্যে খেলোয়াড় বিনিময় বা ট্রেড নিয়ে গুঞ্জন এখন তুঙ্গে। বিশেষ করে চেন্নাই সুপার কিংসকে (CSK) ঘিরে একটি চাঞ্চল্যকর খবর সামনে এসেছে, যা ক্রিকেটপ্রেমীদের নজর কেড়েছে। লখনউ সুপার জায়ান্টস (LSG) ম্যানেজমেন্ট নাকি সরাসরি যোগাযোগ করেছে সিএসকে শিবিরের সাথে। ভারতের অভিজ্ঞ ফাস্ট বোলার মোহাম্মদ শামির বিনিময়ে তরুণ ও আক্রমণাত্মক ব্যাটার উরভিল প্যাটেলকে দলে টানতে মরিয়া তারা। শামির বদলে কেন উর্ভিলকে চাইছে লখনউ? আইপিএল ২০২৫-এর মিনি নিলামে মাত্র ৩০ লক্ষ টাকায় উর্ভিল প্যাটেলকে দলে অন্তর্ভুক্ত করেছিল চেন্নাই সুপার কিংস। ২০২৫ মৌসুমে সীমিত সুযোগ পেলেও, ২০২৬ আসরে আয়ুষ মাত্রে আহত হওয়ার পর ৩ নম্বরে ব্যাট করার সুযোগ পান এই তরুণ ব্যাটার। সেই সুযোগের সদ্ব্যবহার করে ২০২-এর কাছাকাছি স্ট্রাইক রেটে ১২৯ রান করে নিজের মারকাটারি ক্ষমতার পরিচয় দেন তিনি।তবে আসন্ন মৌসুমে নিয়মিত ওপেনার ও ব্যাটারদের প্রত্যাবর্তনের ফলে উরভিলের পক্ষে প্রথম একাদশে নিয়মিত জায়গা পাওয়া কঠিন হতে পারে। এই পরিস্থিতির সুযোগ নিয়েই লখনউ তাদের ব্যাটিং লাইনআপ শক্তিশালী করতে উরভিলকে দলে নিতে বড় প্রস্তাব পাঠিয়েছে। চেন্নাইয়ের পেস আক্রমণ মজবুত করতে ফিরছেন শামি?লখনউয়ের এই প্রস্তাবে যদি সিএসকে রাজি হয়, তবে তারা পাবে মোহাম্মদ শামির মতো একজন পরীক্ষিত এবং ম্যাচ উইনার পেসারকে। বর্তমান স্কোয়াডে খলিল আহমেদ থাকলেও পাওয়ারপ্লে এবং ডেথ ওভারে বোলিং বিভাগকে আরও ধারালো করতে একজন অভিজ্ঞ ভারতীয় পেসারের অভাব অনুভব করছে চেন্নাই টিম ম্যানেজমেন্ট। দলে ইতিমধ্যেই স্পেন্সার জনসন এবং ম্যাট হেনরি থাকলেও শামির অন্তর্ভুক্তি তাদের পেস অ্যাটাককে এক অন্য উচ্চতায় নিয়ে যাবে। উল্লেখ্য, সানরাইজার্স হায়দ্রাবাদ থেকে ট্রেড হয়ে লখনউয়ে যোগ দেওয়া শামি আইপিএল ২০২৬-এ ১৩ ম্যাচে ১২টি উইকেট শিকার করেছিলেন। তবে শেষের দিকে তার পারফরম্যান্স কিছুটা ম্লান হয়েছিল। তাছাড়া ঋষভ পান্তের দিল্লি ক্যাপিটালসে যোগদানের পর নিজেদের টপ অর্ডার ও সামগ্রিক ভারসাম্য নতুন করে সাজাতে শামিকে ছাড়তে প্রস্তুত লখনউ ফ্র্যাঞ্চাইজি। এখন দেখার শেষ পর্যন্ত এই হাই-প্রোফাইল ট্রেড বাস্তবে রূপ নেয় কি না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *