সোনার বাজারে বড় স্বস্তি! ১ লাখ পার করার পর হঠাৎ কত কমল দাম? জানুন আজকের লেটেস্ট রেট!

সোনার বাজারে দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেললেন ক্রেতা ও বিক্রেতারা। গত মাসের শুরুর দিকে দফায় দফায় দাম বেড়ে যাওয়ায় এক লাফে ১ লক্ষ টাকার গণ্ডি পার করে ফেলেছিল এই মূল্যবান হলুদ ধাতু। তবে বর্তমান বাজারে সোনার দাম অনেকটাই হ্রাস পাওয়ায় সাধারণ মানুষের মুখে ফের হাসি ফুটেছে।
বিশেষজ্ঞদের মতে, গয়না পরার শখ তো বটেই, অনেকেই সোনাকে ভবিষ্যতের সবচেয়ে নিরাপদ অর্থনৈতিক সঞ্চয় বলে মনে করেন। যে কোনো আপৎকালীন পরিস্থিতিতে এই সোনা মানুষের মনে আর্থিক নিরাপত্তার জোর জোগায়।
আজকের সোনা ও রুপোর বাজার দর:
আজকের সর্বশেষ বাজারদর অনুযায়ী, বিভিন্ন ক্যারেটের সোনা এবং রুপোর দাম এক নজরে দেখে নেওয়া যাক:
২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম): ১৩,৮৫০ টাকা
২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম): ১,৩৮,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম): ১৪,৫৭০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম): ১,৪৫,৭০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনার বাট (১ গ্রাম): ১৪,৫০০ টাকা
২৪ ক্যারেট পাকা সোনার বাট (১০ গ্রাম): ১,৪৫,০০০ টাকা
অন্যদিকে, সোনার পাশাপাশি আজ রুপোর বাজারদরেও বড় কোনো ওঠানামা লক্ষ্য করা যায়নি। খুচরো রুপো প্রতি ১০০ গ্রামের দাম ২২,৪৪০ টাকা এবং প্রতি ১ কেজির দাম ২,২৪,৪০০ টাকা। পাশাপাশি, ১০০ গ্রাম রুপোর বাটের দাম ২২,৪৩০ টাকা এবং ১০০ কেজি রুপোর বাটের দাম ২,২৩,৪০০ টাকা ধার্য করা হয়েছে।
বিশেষজ্ঞদের পরামর্শ কী?
স্বর্ণ শিল্প বাঁচাও কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট সমর দে জানান, বর্তমানে সোনার দাম কিছুটা কমলেও, আগামী দিনে এই দাম আবারও ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার বিশেষজ্ঞদের একাংশও মনে করছেন, বর্তমান কম দামের সুযোগটি হাতছাড়া করা উচিত নয়। যারা সোনা কেনার পরিকল্পনা করছেন, তাঁদের দীর্ঘ সময় অপেক্ষা না করে এখনই সোনা কিনে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করছেন তাঁরা।