শ্রাবণী মেলায় গিয়ে আর চিন্তা নেই! ভক্তদের যাতায়াত সহজ করতে বিরাট ঘোষণা রেলের, দেখে নিন ট্রেনের সময়সূচি

শ্রাবণী মেলা উপলক্ষে পুণ্যার্থীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে বড় পদক্ষেপ নিল উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে। কাটিহার ডিভিশনের অন্তর্গত কাটিহার ও মনিহারীর মধ্যে একগুচ্ছ স্পেশাল ট্রেন পরিষেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বার্ষিক এই মেলায় অংশ নিতে আসা হাজার হাজার ভক্ত, তীর্থযাত্রী এবং ভ্রমণকারীদের যাত্রা সম্পূর্ণ নিরাপদ, সুবিধাজনক ও আরামদায়ক করতেই এই বিশেষ ব্যবস্থা।

রেল সূত্রে প্রাপ্ত খবর অনুযায়ী, স্পেশাল ট্রেনগুলির সময়সূচি ও বিবরণ নিচে দেওয়া হলো:

প্রথম জোড়া ট্রেন (০৭৫৪০/০৭৫৩৯ কাটিহার – মনিহারী – কাটিহার):

এই স্পেশাল ট্রেনটি উভয় দিক থেকে মোট ২২টি ট্রিপ পরিচালনা করবে। ট্রেন নং ০৭৫৪০ আগামী ২৫ জুলাই থেকে ২৩ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রতি মঙ্গলবার, বুধবার, শুক্রবার, শনিবার ও রবিবার সন্ধ্যা ৭:০০ টায় কাটিহার থেকে ছেড়ে রাত ৭:৪৫ মিনিটে মনিহারী পৌঁছাবে। ফিরতি পথে ট্রেন নং ০৭৫৩৯ ২৬ জুলাই থেকে ২৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও সোমবার ভোর ৩:৩০ মিনিটে মনিহারী থেকে রওনা দিয়ে ভোর ৪:১৫ মিনিটে কাটিহার এসে পৌঁছাবে। যাতায়াতের পথে ট্রেনটির মনসাহী ও মাহিয়ারপুর স্টেশনে স্টপেজ থাকবে।

দ্বিতীয় জোড়া ট্রেন (০৭৫৪২/০৭৫৪১ কাটিহার – মনিহারী – কাটিহার):

অতিরিক্ত ভিড় এড়াতে এই স্পেশাল ট্রেনটি উভয় দিক থেকে ৪টি ট্রিপ চালাবে। ট্রেন নং ০৭৫৪২ ২৭ জুলাই থেকে ২০ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রতি সোমবার ও বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটে কাটিহার থেকে ছেড়ে রাত ৯:১৫ মিনিটে মনিহারী পৌঁছাবে। ফিরতি যাত্রায় ট্রেন নং ০৭৫৪১ ২৮ জুলাই থেকে ২১ আগস্ট, ২০২৬ পর্যন্ত প্রতি মঙ্গলবার ও শুক্রবার ভোর ৫:১৫ মিনিটে মনিহারী থেকে ছেড়ে সকাল ৬:০০ টায় কাটিহার ফিরবে। এই ট্রেনটিরও মাহিয়ারপুর ও মনসাহীতে স্টপেজ নির্ধারণ করা হয়েছে।

এ প্রসঙ্গে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, মেলা চলাকালীন ভক্তদের উন্নত যোগাযোগ ব্যবস্থা উপহার দেওয়া এবং স্টেশনের অতিরিক্ত ভিড় বা যানজট কমানোই এই ট্রেনগুলি চালানোর মূল উদ্দেশ্য। যাত্রীদের চাহিদা ও সুবিধার কথা মাথায় রেখে নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সর্বদা বদ্ধপরিকর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *