SPORTS: ১৮ বলে ৫০ রান সূর্যবংশীর, ফর্মে ফিরেই করলেন বিধ্বংসী ব্যাটিং

ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজে চূড়ান্ত ব্যর্থতার পর ব্যাট হাতে দুর্দান্ত কামব্যাক করলেন ক্রিকেটের নতুন সেনসেশন বৈভব সূর্যবংশী। জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচেই ঝড়ো ইনিংস খেলে সমস্ত সমালোচনার কড়া জবাব দিলেন এই ‘বেবি বয়’। ১২৬ রানের মামুলি লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ভারতের হয়ে ইনিংসের সূচনা করতে নেমেছিলেন বৈভব। প্রথম বল থেকেই জিম্বাবোয়ের বোলারদের ওপর চড়াও হন তিনি।

মাত্র ১৮ বলেই অর্ধশতরান জিম্বাবোয়ের বোলারদের পাত্তাই দেননি বৈভব। মাত্র ১৮ বল খেলে ঝোড়ো গতিতে নিজের অর্ধশতরান পূর্ণ করেন তিনি। তবে হাফসেঞ্চুরি করার পরই অবশ্য বড় শট খেলতে গিয়ে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসটি সাজানো ছিল ৪টি চোখধাঁধাঁনো চার ও ৪টি ছক্কায়। আন্তর্জাতিক ক্রিকেটে এটিই তাঁর প্রথম হাফ সেঞ্চুরি। বৈভবের এমন আগুনে ব্যাটিং দেখে উচ্ছ্বসিত বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা। সোশ্যাল মিডিয়াতেও তাঁকে নিয়ে প্রশংসার জোয়ার বইছে।

ব্যর্থ অভিষেক শর্মা বৈভব ঝড় তুললেও এদিন ব্যাট হাতে সম্পূর্ণ ব্যর্থ হন ভারতের অন্য ওপেনার অভিষেক শর্মা। ব্লেসিং মুজারাবানির বলে ব্র্যাড ইভান্সের হাতে সহজ ক্যাচ তুলে দিয়ে মাত্র ১ রান করেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। ৮ বল খেলে মাত্র ১ রান করেন অভিষেক। তবে এই সিরিজে তাঁর সামনে এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে, যেখানে নিজের ফর্ম ফিরে পেয়ে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য থাকবে তাঁর।

জিম্বাবোয়ের সংগ্রহ ১২৫ রান এদিন ম্যাচের শুরুতে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে মাত্র ১২৫ রান তুলতে সক্ষম হয় জিম্বাবোয়ে দল। দলের হয়ে সর্বোচ্চ ৩৯ রান করেন ওয়েসলি মাধেভেরে। এছাড়া রায়ান বার্ল ৩৫ বলে ২৬ রান করে রবি বিষ্ণোইয়ের শিকার হন (তিলক বর্মার হাতে ক্যাচ)। জিম্বাবোয়ে অধিনায়ক সিকান্দার রাজা মাত্র ৪ রান করে শিবম দুবের বলে আউট হন।

ভারতের বোলিং লাইনআপ এদিন শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে। দুরন্ত বোলিং করে ময়াঙ্ক যাদব ও প্রিন্স যাদব দু’জনেই ২টি করে উইকেট তুলে নেন। এছাড়া শিবম দুবে ও রবি বিষ্ণোই একটি করে উইকেট নিজেদের ঝুলিতে পোরেন। সিরিজের প্রথম ম্যাচে বল হাতে দাপট দেখানোর পর ব্যাট হাতে বৈভবের তাণ্ডবে অনায়াস জয়ের পথেই রয়েছে ভারতীয় দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *