রোনাল্ডো-বেকহ্যামকেও পিছনে ফেলে দিয়েছেন মেসি! ফুটবল জাদুকরের পা নিয়ে বড় তথ্য এল সামনে

২০২৬ ফিফা বিশ্বকাপে স্পেনের কাছে ফাইনালে হারের পর বর্তমানে নিজের দেশ আর্জেন্টিনায় ফিরে গিয়েছেন মহাতারকা লিওনেল মেসি। গোটা টুর্নামেন্টজুড়ে কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতেও বারবার আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নকআউট পর্ব থেকে শুরু করে সেমিফাইনাল—প্রতিটি ধাপেই মেসির জাদুকরি পারফরম্যান্সে ভর করে ফাইনালে পৌঁছেছিল দল। এর মাঝেই সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে মেসির পা-এর বিমা সংক্রান্ত এক চাঞ্চল্যকর তথ্য।

কত টাকার বিমা করা রয়েছে মেসির পায়ে?

বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, লিওনেল মেসির বাম পায়ের জন্য প্রায় ৯০ কোটি ডলার—যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৭০০ কোটি টাকার একটি বিশাল অঙ্কের বিমা করা রয়েছে। তবে এই দাবি নতুন নয়। অতীতেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উঠে এসেছে যে, ফুটবল কেরিয়ার চিরতরে শেষ করে দিতে পারে এমন যে কোনও গুরুতর চোট বা আঘাতের বিরুদ্ধে তাঁর এই বিমা কভারেজ রয়েছে।

নিয়ম অনুযায়ী, ছোটখাটো বা সাময়িক কোনো চোটের জন্য মেসি কোনো বিমার অর্থ পাবেন না। একমাত্র তাঁর ফুটবল কেরিয়ারের জন্য বিপজ্জনক বা অত্যন্ত গুরুতর চোটের ক্ষেত্রেই এই বিপুল পরিমাণ ক্ষতিপূরণ পাওয়ার যোগ্য হবেন তিনি। এই বিমার বা বাৎসরিক প্রিমিয়াম মেসি নিজে কিংবা তাঁর সংশ্লিষ্ট ক্লাব পরিশোধ করে থাকে।

তালিকায় একা মেসি নন, এগিয়ে রয়েছেন অন্য তারকারাও

অবশ্য ক্রীড়াজগতে কেবল মেসি একা নন, এর আগেও বহু তারকা অ্যাথলেট তাঁদের শরীরের অতিমূল্যবান অঙ্গের বিমা করিয়েছেন। অতীতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দুই পায়ের জন্যও প্রায় ১,৩০০ কোটি টাকার বিমা ছিল। অন্যদিকে, ডেভিড বেকহ্যাম তাঁর কেরিয়ারের সেরা সময়ে প্রায় ১,৮০০ কোটি টাকার বিমা করিয়েছিলেন।

বিশ্বকাপ ফাইনালের পর দেশে ফেরা

এদিকে, বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারের দুঃখ কাটিয়ে গত মঙ্গলবারই কড়া গোপনীয়তার মধ্যে আর্জেন্টিনায় ফিরে আসেন মেসি। ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে ব্যক্তিগত বিমানে করে তিনি সপরিবারে নিজের শহর রোজারিওর কাছে অবতরণ করেন। বিমানবন্দর চত্বরে বহু ভক্ত প্ল্যাকার্ড ও জাতীয় পতাকা নিয়ে অপেক্ষা করলেও তিনি জনসমক্ষে আসেননি।

পরিবারকে নিয়ে সরাসরি এসইউভি (SUV) গাড়িতে চেপে বুয়েনস আইরেস থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে ‘ফুনেস’-এর একটি ব্যক্তিগত আবাসিক এলাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। উত্তর আমেরিকায় অনুষ্ঠিত পুরো টুর্নামেন্টজুড়েই স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো এবং তিন সন্তান তাঁর সঙ্গেই ছিলেন। বর্তমানে কড়া নিরাপত্তার ঘেরাটোপে পরিবারের সঙ্গেই সময় কাটাচ্ছেন এলএমটেন (LM10)।

Samrat Das
  • Samrat Das

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *