১০০% নয়, ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে বড় আর্জি রাজ্যের! সরকারি কর্মচারীদের জন্য রইল বড় আপডেট

বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ (DA) সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ স্ট্যাটাস রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। কোষাগারের ওপর বাড়তি আর্থিক চাপের কথা উল্লেখ করে বকেয়া ডিএ মেটানোর ক্ষেত্রে বিশেষ ছাড় চেয়েছে রাজ্য। পাশাপাশি, সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি মেনে সপ্তম পে কমিশন গঠনের বিজ্ঞপ্তিও জারি করেছে নবান্ন।

সুপ্রিম কোর্টে রাজ্যের নতুন প্রস্তাব
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানি থাকার কথা ছিল। তার আগে বুধবার রাতেই রাজ্যের তরফে দেশের সর্বোচ্চ আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দেওয়া হয়। তবে নতুন বেঞ্চ গঠনের কারণে নির্ধারিত দিনে সেই শুনানি পিছিয়ে যায়।

রিপোর্টে রাজ্য জানিয়েছে, বর্তমান আর্থিক পরিস্থিতির কথা মাথায় রেখে বকেয়া ডিএ-র ১০০ শতাংশের পরিবর্তে ৮৫ শতাংশ মেটাতে ইচ্ছুক সরকার। অর্থাৎ, ১৫ শতাংশ ডিএ ছাড় দেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতের কাছে। পাশাপাশি, ২০২৮ সালের মধ্যে মোট চার কিস্তিতে এই বকেয়া অর্থ মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

কী বলেছিলেন শুভেন্দু অধিকারী?
এর আগে রাজ্যের আর্থিক পরিস্থিতি প্রসঙ্গে শুভেন্দু অধিকারী মন্তব্য করেছিলেন, “রাজ্যের সঙ্গে কেন্দ্রের ফারাক ধীরে ধীরে মেটাব। আপনারা ভেবেছিলেন ৪২ শতাংশই হয়তো দিয়ে দেব। আবার সোশ্যাল মিডিয়ায় ১০ শতাংশ বলা হচ্ছিল। ৪২ বা ১০ কোনওটাই দিইনি। হিসাব করে দিয়েছি। আগামী দিনে মেকআপ করব।”

সপ্তম পে কমিশন গঠন
ডিএ জট কাটার পাশাপাশি সরকারি কর্মচারীদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। ভোটের আগে করা প্রতিশ্রুতি রক্ষা করে ইতিমধ্যেই সপ্তম পে কমিশন গঠন করা হয়েছে।

নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই নতুন পে কমিশনের আওতায় কর্মচারীদের মূল বেতন, বিভিন্ন ভাতা, ডিএ এবং অন্যান্য সুযোগ-সুবিধা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। বর্তমান ডিএ কাঠামোর সঙ্গে নতুন বেতন কাঠামোকে সামঞ্জস্যপূর্ণ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *