পার্লার নয়! বাড়িতেই বানান কেরাটিন মাস্ক, রাতারাতি চমকে উঠবেন চুলের চকচকে উজ্জ্বলতা দেখে!

চুল পড়া, রুক্ষতা এবং ডগা চেরা ভাব দূর করে চুলকে সিল্কি ও উজ্জ্বল করতে কেরাটিন ট্রিটমেন্টের জুড়ি মেলা ভার। তবে পার্লারে গিয়ে এই ব্যয়বহুল ট্রিটমেন্ট করানোর ঝামেলা যেমন রয়েছে, তেমনই কেমিক্যালের প্রভাবে চুলের ক্ষতি হওয়ার আশঙ্কাও থাকে। কিন্তু আপনি কি জানেন, কোনো রকম ক্ষতিকর রাসায়নিক ছাড়াই ঘরের সহজলভ্য কিছু উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে নেওয়া যায় কেরাটিনসমৃদ্ধ প্রাকৃতিক হেয়ার মাস্ক?

বিশেষজ্ঞদের মতে, চুলের গোঁড়া শক্ত করতে এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনতে ঘরোয়া উপাদানের তৈরি এই মাস্কগুলি অত্যন্ত কার্যকরী। পার্লারের হাজার টাকা বাঁচিয়ে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে কীভাবে তৈরি করবেন এই জাদুকরি কেরাটিন মাস্ক, দেখে নিন তার সহজ কিছু উপায়:

ঘরোয়া কেরাটিন মাস্ক তৈরির জনপ্রিয় পদ্ধতিসমূহ:
ডিম ও টক দইয়ের মাস্ক: একটি বাটিতে একটি ডিম ভালো করে ফেটিয়ে তার সঙ্গে দুই চামচ টক দই এবং এক চামচ নারকেল তেল মিশিয়ে নিন। এই মিশ্রণটি চুলের গোঁড়া থেকে আগা পর্যন্ত ভালোভাবে লাগিয়ে ৩০-৪০ মিনিট রাখুন। এরপর মাইল্ড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। ডিমের প্রোটিন ও দইয়ের ময়েশ্চারাইজার চুলকে ভেতর থেকে পুষ্টি জোগায়।

অ্ালোভেরা ও অলিভ অয়েল মাস্ক: পরিমাণমতো ফ্রেশ অ্যালোভেরা জেলের সঙ্গে দুই চামচ অলিভ অয়েল এবং সামান্য লেবুর রস মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এটি চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে চুলের রুক্ষ ভাব দূর হয় এবং দারুণ একটা গ্লসি ভাব আসে।

কলার কেরাটিন প্যাক: একটি পাকা কলা চটকে তার মধ্যে এক চামচ মধু ও এক চামচ ক্যাস্টর অয়েল মিশিয়ে স্মুথ পেস্ট বানিয়ে নিন। এই প্যাকটি চুলকে গভীরভাবে হাইড্রেট করে এবং জট ছাড়াতে সাহায্য করে।

রাসায়নিকের ওপর ভরসা না রেখে সপ্তাহে অন্তত একদিন এই ঘরোয়া কেরাটিন মাস্কগুলি ব্যবহার করলেই আপনার চুল হয়ে উঠবে স্বাস্থ্যোজ্জ্বল, রেশমযোমল ও আকর্ষণীয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *