শিশুটি যেভাবে গভীর গর্তে পড়ে গেল, বাঁচাতে শুরু প্রাণপণ চেষ্টা

ভিয়েতনামে গভীর গর্তে পড়ে গেছে ১০ বছর বয়সী একটি শিশু। তাকে বাঁচাতে কাজ করছেন কয়েকশ উদ্ধারকারী। শিশুটিকে জীবিত এবং অক্ষত অবস্থায় উদ্ধারে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন তারা।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, ওই শিশুটির নাম থাই লাই হাও। সে গত রোববার (১ জানুয়ারি) নির্মানাধীন একটি ব্রিজের পাশে কনক্রিটের তৈরি ৩৫ মিটার গর্তে পড়ে যায় সে। গর্তটি মাত্র ২ দশমিক ৫ সেন্টিমিটার প্রশস্ত। গর্তে পড়েই জীবন বাঁচাতে চিৎকার শুরু করে সে। তার চিৎকারের শব্দ শুনে এগিয়ে যান আশপাশের মানুষ। এরপর তারা ফায়ার সার্ভিসকে খবর দেন। সোমবার (২ জানুয়ারি) শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু হয়। উদ্ধারকারীরা ধারণা করছেন, শিশুটি সেখানে লোহা কুড়াতে এসেছিল।

সাও নামে একজন উদ্ধারকারী বলেছেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে ছেলেটির অবস্থা সম্পর্কে জানি না।

ভিয়েতনামের স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, উদ্ধারকারীরা কংক্রিটের পিলারটির আশপাশে মাটিগুলো নরম করতে ড্রিল করেছেন। যেন পুরো পিলারটি টেনে তুলে ফেলা যায়। তবে বর্তমানে শিশুটি বেঁছে আছে কিনা তা তারা নিশ্চিত হতে পারছেন না।

একটি সংবাদমাধ্যম বলেছে, কর্তৃপক্ষ শিশুটির বর্তমান অবস্থা সম্পর্কে নিশ্চিত নয়। তার সঙ্গে বাইরের মানুষের যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। যদিও গর্তে শুরু থেকেই অক্সিজেন পাম্প করা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *