বুলডোজ়ার দিয়ে অভিষেকের কার্যালয় ভাঙার কাজ শুরু, উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগানও

আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি কার্যালয় ভাঙার ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার ব্যাপক চাঞ্চল্য ছড়াল এলাকায়। বুলডোজার দিয়ে কার্যালয়টি ভাঙার কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকাটি ঘিরে রেখেছে প্রশাসন।

স্থানীয় সূত্রে খবর, কার্যালয়টি ভাঙার সময় কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে দমকল বাহিনীকেও ঘটনাস্থলে প্রস্তুত রাখা হয়েছে। হঠাৎ করেই কেন এই কার্যালয় ভাঙার সিদ্ধান্ত নেওয়া হলো, তা নিয়ে এলাকা জুড়ে জল্পনা তুঙ্গে। তবে এ বিষয়ে সরকারিভাবে বা দলগতভাবে এখনও বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

ঘটনার জেরে ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং যান চলাচলের ওপরও সাময়িক প্রভাব পড়েছে। পুলিশ গোটা এলাকা কার্যত নিরাপত্তার চাদরে ঢেকে ফেলেছে। এলাকায় বিজেপির উচ্ছ্বাস। উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগানও। ঘটনার বিস্তারিত কারণ জানার অপেক্ষায় স্থানীয় মানুষ ও রাজনৈতিক মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *