BigNews: ফিক্সড ডিপোজিটে মিলবে ৯.৩৬ শতাংশ সুদ, বড় ঘোষণা করলো এই সংস্থা
January 2, 2023
‘শ্রীরাম’ গ্রুপ অধীনস্ত সংস্থা ‘শ্রীরাম ফাইন্যান্স লিমিটেড’ -এ ফিক্সড ডিপোজিটের উপর বাড়ানো হলো সুদের হার। তাদের ফিক্সড ডিপোজিট স্কীমে সুদের পরিমান ৫ বেসিস পয়েন্ট থেকে বৃদ্ধি করে ৩০ বেসিস পয়েন্ট পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।
আর সেই কারণে এই সংস্থা অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে পেছনে ফেলে দিয়েছে। এই সংস্থায় সুদ দেওয়া হবে ৯.৩৬ শতাংশ সুদের হারে। সেই সাথে প্রবীণ নাগরিকদের দেওয়া হবে অতিরিক্ত ০.৫ শতাংশ সুদ।
প্রসঙ্গত, ৪৩ বছরের এই সংস্থা সঠিক ডকুমেন্টস ও কার্যপ্রণালী মেনে ব্যবসা ককরলেও এই সংস্থায় টাকা জমানোর আগে যাবতীয় তথ্য ও শর্ত গুলো জেনেনিয়ে তবেই নিবেশ করুন।কারণ যেকোনো আর্থিক জমায় কিছুটা হলেও আর্থিক ঝুঁকি থেকেই যায়। তাই সবকিছু জেনেনি আপনার টাকা ফিক্সড করুন আপনার নিজ দায়িত্বে।