DA বাড়িয়ে ৩৮% করলো রাজ্যসরকার, উপকৃত হবে লক্ষ লক্ষ কর্মী

নতুন বছরে র্রাজ্যের সরকারীও কর্মীদের দারুন উপহার দিলো তামিলনাড়ু সরকার। সে রাজ্যে এম কে স্ট্যালিনের সরকার ৪ শতাংশ DA বাড়ানোর সিদ্ধান্ত নিলো।

আর সেই কারণে সেই রাজ্যে শিক্ষক, পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগী সহ সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বাড়িয়ে ৩৮ শতাংশ হলো। আর এই সিদ্ধান্তের ফলে উপকৃত হবেন রাজ্যের প্রায় ১৬ লক্ষ সরকারি কর্মী। মহার্ঘ ভাতা দেওয়ার জন্য সরকারের বছরে খরচ হবে ২৩৫৯ কোটি টাকা। সরকাররের এই সিদ্ধান্তে খুশি সে রাজ্যের লক্ষ লক্ষ কর্মী ও তাদের পরিবার।

প্রসঙ্গত, বাংলাতে দীর্ঘদিন ধরে ঝুলে আছে DA সংক্রান্ত সিদ্ধান্ত। সরকারি কর্মীরা তাদের দাবি আদায়ের জন্য আদালতে করেছে মামলা। সেই মামলা এখন চলছে সুপ্রিমকোর্টে। চলতি মাসেই ফের হবে DA মামলার শুনানি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *