তালিবান হামলায় নিহত সাংবাদিক দানিশ সিদ্দিকী পেলেন, ‘পুলিৎজার’ পুরষ্কার

২০২১ এ পাকিস্তান সীমান্তের কাছে তালিবানি হামলায় মারা যান ভারতীয় সাংবাদিক দানিশ সিদ্দিকী৷ সম্প্রতি দানিশকে পুলিৎজার পুরষ্কারে ভূষিত করল কতৃপক্ষ। ভারতে সংবাদসংস্থা রয়টার্সের প্রধান ফটোগ্রাফার ছিলেন দানিশ সিদ্দিকী।

এর আগেও পুলিৎজার পেয়েছিলেন দানিশ!
জামিয়া মিলিয়া ইসলামিয়া থেকে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করার পর সেখানেই তিনি গণযোগাযোগ নিয়ো স্নাতকোত্তর সম্পূর্ন করেন৷ এরপর তিনি ক্রমশ চিত্র সাংবাদিক হিসেবে পরিচিত হতে শুরু করেন! এর আগেও ২০১৮ সালে ফিচার ফটোগ্রাফির জন্য পুলিৎজার পুরস্কার পেয়েছিলেন দানিশ!

দানিশ কোন কোন জনপ্রিয় কাজ করেছেন?
২০২১ সালে পাকিস্তান সীমান্তের কাছে আফগান নিরাপত্তা বাহিনী এবং তালিবানদের মধ্যে সংঘর্ষ কভার করার সময় তালিবানি হামলায় তিনি নিহত হন। তার কিছু বড় কাজের মধ্যে রয়েছে আফগানিস্তান ও ইরাকের যুদ্ধ, রোহিঙ্গা শরণার্থী সংকট, হংকংয়ের বিক্ষোভ এবং নেপালের ভূমিকম্পের মতো ঘটনা।

কী এই পুলিৎজার পুরস্কার?
১৯১৭ সাল থেকে আমেরিকার কলমৃবিয়া বিশ্ববিদ্যালয় এই পুলিৎজার পুরষ্কার দিয়ে আসছে ৷ সাংবাদিকতা, সাহিৎ ও সঙ্গীতের ক্ষেত্রে অন্যতম শ্রেষ্ঠ পুরষ্কার এটি ৷ হাঙ্গেরি-মার্কিন সাংবাদিক জোশেফ পুলিৎজার প্রচুর পরিমানে অর্থ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের দান করেন, সেই টাকা থেকেই কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতার বিভাগ শুরু করে ও পুলিৎজার পুরষ্কার দিয়ে আসছে!

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *