রামনামে ভয় কেন? কটাক্ষ করলেন দিলীপ ঘোষ

সম্প্রতি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধনের দিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উদ্যেশে ‘জয় শ্রী রাম’ স্লোগান নিয়ে দেখা দেয় বিতর্ক, আর এবার সেই বিষয় নিয়েই মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

তিনি বলেন ‘ভুতেরা রামনামে ভয়পায়। তৃণমূল কি ভুত হয়ে গিয়েছে? কে কার মধ্যে ঈশ্বর দেখে জানিনা। আমরা শুরু থেকেই রাম দেখি।’
যদিও ঐদিন স্লোগান বিতর্কের পর বিজেপির সমালোচনা করেছিলেন তৃণমূলের একাধিক নেতারা। আর এবার তারই উত্তর দিলেন দিলীপ ঘোষ।

প্রসঙ্গত, প্রায়ই সকালবেলা প্রাতভ্রমণের সময় সাংবাদিকদের মুখোমুখি হন দিলীপ ঘোষ। সেই সময় তিনি রাজ্যের বিভিন্ন ইস্যু নিয়ে সরকারকে আক্রমণ করেন। মাঝে মাঝে সমালোচনা করেন বিভিন্ন বিশয় নিয়ে। আর আজ তিনি মুখ খুললেন সাম্প্রতিক ঘটে যাওয়া জয় শ্রী রাম স্লোগান বিতর্ক নিয়ে। সবমিলিয়ে প্রায় প্রতিদিনই বিভিন্ন কারণে খবরে জায়গা করে নেন এই বিজেপি নেতা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *