OMG! তরুণীকে কয়েক কিলোমিটার টেনেহিঁচড়ে নিয়ে গেলো গাড়ি, গ্রেফতার ৫ জন

দিল্লির সুলতানপুরী এলাকার এক তরুণীর স্কুটির সঙ্গে একটি গাড়ির ধাক্কা লাগে। রোববার ভোর রাতে দুর্ঘটনার পরই কোনোক্রমে ওই তরুণীর পোশাকের অংশ গাড়ির চাকার সঙ্গে জড়িয়ে যায়। এরপর ওই তরুণীকে দুরন্ত গতিতে কয়েক কিলোমিটার টেনে নিয়ে যান গাড়িটি। শেষমেষ যখন ওই গাড়িটি পুলিশ আটক করে তখন তরুণীরে শরীরে কোনো পোশাক অবশিষ্ট ছিল না।

ভারতীয় গণমাধ্যম জানায়, রোববার ভোর ৩টার দিকে পুলিশের কাছে একটি ফোন আসে। এক ব্যক্তি জানান, একটি ব্যালেনো গাড়িতে তরুণীকে বেঁধে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। ওই কলারের ফোনে পাল্টা ফোন করে কুঞ্জাওয়ালা পুলিশ জানতে পারে গাড়িটি ধুসর রঙের একটি ব্যালেনো। গাড়ির ব্যাপারে বিস্তারিত জানার পরে এলাকার সব পিসিআর ভ্যানকে তা জানিয়ে দেওয়া হয়। ভোর ৪টা ১১ মিনিটে একটি পিসিআর ভ্যান থেকে এক তরুণীর মরদেহ পাওয়ার খবর আসে। কুঞ্জাওয়ালায় আটক করা হয় ওই গাড়িটিকে।

তরুণীর দেহ কয়েক কিলোমিটার ধরে একটি গাড়ি টেনে নিয়ে গেল আর গাড়ির মধ্যে থাকা লোকজন তা টের পেল না? ওই গাড়িতে ছিল পাঁচ জন। তাদের সবাইকে আটক করা হয়েছে। অভিযুক্তরা জানিয়েছে, গাড়িতে ওই তরুণীর পোশাক আটকে পড়ার বিষয়টি টেরই পায়নি তারা।

এ ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান সাথী মালিওয়াল। একটি টুইট করে তিনি বলেন, দিল্লির কুঞ্জাওয়ালায় এক তরুণীর মরদেহ পাওয়া গেছে। তার পোশাক একটি গাড়িতে আটকে যাওয়ার পর তাকে কয়েক কিলোমিটার রাস্তা টেনে নিয়ে যাওয়া হয়েছিল। এটি অত্যন্ত ভয়ংকর ঘটনা। বিষয়টি দিল্লি পুলিশের কাছে জানতে চেয়েছি। সত্যিটা বেরিয়ে আসা দরকার।

সূত্র : জি ২৪ ঘণ্টা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *