‘কেজিএফ’ পরিচালকের সিনেমায় আমির, সঙ্গী জুনিয়র এনটিআর?

প্রত্যাবর্তন এমন হবে স্বপ্নেও ভেবেননি ‘মিস্টার পারফেকশনিস্ট’ বলিউড সুপারস্টার আমির খান। দীর্ঘ বিরতির পর ফিরেছিলেন ‘লাল সিং চাড্ডা’ দিয়ে, যা বক্স অফিসে চরমভাবে ব্যর্থ হয়।

এরপর অভিনয় থেকে বিরতি নেওয়ার কথা জানিয়েছিলেন। এবার শোনা যাচ্ছে, নতুন সিনেমার নিয়ে কথাবার্তা শুরু করেছেন আমির খান। এবার আর বলিউডে নয়, দক্ষিণী সিনেমায় ভরসা রাখছেন তিনি।

বিনোদনভিত্তিক পোর্টাল বলিউড হাঙ্গামার প্রতিবেদন, ‘কেজিএফ’ সিনেমার পরিচালক প্রশান্ত নীলের পরবর্তী সিনেমা দেখা যেতে পারে আমির খানকে। এই সিনেমাতে থাকছেন দক্ষিণী তারকা জুনিয়র এনটিআরও।
প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় কুড়ি বছর আগেই এই সিনেমার পরিকল্পনা করেছিলেন প্রশান্ত নীল। এক কথায় এটি তাঁর স্বপ্নের প্রজেক্ট। জুনিয়র এনটিআর এই সিনেমার প্রযোজনার দায়িত্বেও রয়েছেন।

এই খবর সত্য হলে, আমির খান দীর্ঘ ৩৫ বছরের ক্যারিয়ারে এই প্রথমবার দক্ষিণী সিনেমায় কাজ করবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *