মেট্রো স্টেশনে নিরাপত্তা তল্লাশিতে বড় সাফল্য! ৬.৪ কেজি রুপো সহ আটক যাত্রী

হাওড়া মেট্রো স্টেশনে নিয়মিত নিরাপত্তা তল্লাশির সময় বড়সড় সাফল্য পেল রেল সুরক্ষা বাহিনী (RPF)। ব্যাগ স্ক্যানিং করার সময় এক যাত্রীর কাছে থাকা ব্যাগ থেকে উদ্ধার হলো প্রায় ৬.৪ কেজি ওজনের রুপোর বার। উদ্ধার হওয়া রুপোর বর্তমান বাজারমূল্য প্রায় ১৩ লক্ষ ৮৮ হাজার টাকা।

ঠিক কী ঘটেছিল? সূত্রের খবর, গত ১৩ জুলাই দুপুর ১টা ৩ মিনিট নাগাদ হাওড়া মেট্রো স্টেশনে আরপিএফ কর্মীরা যাত্রীদের ব্যাগ স্ক্যান করছিলেন। সেই সময় সন্দেহজনক কিছু সামগ্রী নজরে এলে ওই যাত্রীর ব্যাগটি আলাদা করে তল্লাশি চালানো হয়। ব্যাগের ভেতর থেকে বেরিয়ে আসে রুপোর বারগুলো।

পুলিশি তৎপরতা: নিরাপত্তার খাতিরে বিষয়টি দ্রুত স্থানীয় গোলাবাড়ি থানায় জানানো হয়। পুলিশ ও আরপিএফ-এর উপস্থিতিতে ওই যাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হয়। উদ্ধার হওয়া ৬.৪ কেজি ওজনের রুপোর বারের কোনো বৈধ নথিপত্র দেখাতে পারেননি ওই যাত্রী। এরপর সমস্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া রুপো এবং অভিযুক্ত যাত্রীকে পরবর্তী তদন্তের জন্য গোলাবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

এত বিপুল পরিমাণ রুপোর বার কীভাবে এল এবং এর পেছনে কোনো পাচারচক্রের হাত রয়েছে কি না, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *