খোলা পিঠে সাহসী ছবি শেয়ার চাঁদনীর! জেনেনিন ট্যাটুতে কী লেখা অভিনেত্রীর?

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ চাঁদনী সাহা মানেই যেন নতুন কোনো আলোচনার কেন্দ্রবিন্দু। অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের বিভিন্ন মুহূর্ত ভাগ করে নিতে ভালোবাসেন তিনি। এবার আসমানি রঙের স্ট্রিং ড্রেসে নিজের একটি বোল্ড লুক শেয়ার করে নেটপাড়ায় শোরগোল ফেলে দিলেন অভিনেত্রী।
ছবিতে কী দেখা গেল? সম্প্রতি ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিগুলোতে চাঁদনীকে বেশ সাহসী লুকে দেখা গিয়েছে। তাঁর পিঠের একটি ট্যাটু বিশেষভাবে নজর কেড়েছে নেটিজেনদের। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গানের লাইন— ‘আমারও পরাণও যাহা চায়’ লেখা ট্যাটুটি ফ্লন্ট করে ছবি তুলেছেন তিনি। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, “নিখুঁত নই, শুধুমাত্র নির্ভীক…”। ছবিগুলো পোস্ট করার মুহূর্তেই তাঁর অনুরাগীরা প্রশংসায় ভরিয়ে দিয়েছেন, বাদ যাননি ইন্ডাস্ট্রির অন্য সহকর্মীরাও।
কেন বারবার বিতর্কের কেন্দ্রে চাঁদনী? অভিনয়ের চেয়েও অনেক সময় চাঁদনী সাহা শিরোনামে উঠে এসেছেন তাঁর ব্যক্তিগত জীবন ও স্পষ্টবাদী মন্তব্যের কারণে।
-
সিঁদুর-শাঁখা বিতর্ক: গত বছর অবিবাহিত হয়েও সিঁথিতে সিঁদুর ও হাতে শাঁখা-পলা পরে দুর্গা বরণ করায় নেটিজেনদের একাংশের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।
-
কর্মক্ষেত্রের বিতর্ক: সম্প্রতি জুনিয়র আর্টিস্টদের মর্যাদা নিয়ে তাঁর মন্তব্য ব্যাপক চর্চায় উঠে আসে। ‘জোয়ার ভাঁটা’ ধারাবাহিকে তাঁর সহ-অভিনেত্রী আরাত্রিকা মাইতিকে নিয়ে তাঁর করা মন্তব্য নিয়েও নেটদুনিয়ায় জোর বিতর্ক হয়েছিল।
অভিনয়ের পাশাপাশি এই ধরনের সাহসী পদক্ষেপ এবং বিতর্কিত মন্তব্যের কারণে চাঁদনী সাহা বাংলা টেলিভিশনের অন্যতম চর্চিত নাম হয়ে উঠেছেন। আপাতত তাঁকে ‘জোয়ার ভাঁটা’ মেগা ধারাবাহিকে পার্শ্বচরিত্রে দেখা যাচ্ছে।