SPORTS: কেমন আছেন এখন ঋষভ পন্থ ? জেনেনিন তার সর্বশেষ শারীরিক পরিস্থিতি
গাড়ি দুর্ঘটনার পর ভর্তি হয়েছিলেন হাসপাতালে। কপালে অস্ত্রপ্রচার ও প্লাস্টিক সার্জারির পর ঋষভ পন্থের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে হাসপাতালের পক্ষ থেকে।
যদিও তার চোট লাগা স্থানে এখনো রয়েছে যন্ত্রনা । ডাক্তাররা জানিয়েছেন ঋষভ পন্থ এই মুহূর্তে বিপদ সীমার বাইরে রয়েছেন। তবে ভারতীয় এই খেলোয়াড়ের চিকিৎসার জন্য তাকে দিল্লি পাঠানো হবে কিনা সেই সম্পর্কে এখনো কিছুই জানানো হয়নি দেরাদুন ম্যাক্স হাসপাতালের পক্ষ থেকে।
প্রসঙ্গত, শুক্রবার সাতসকালে ঋষভ পন্থ যখন দুর্ঘটনার শিকার হন, তখন হরিয়ানার বাস ড্রাইভার সুশীল এবং কন্ডাক্টর পরমজিৎ প্রথমে সেখানে দৌড়ে যান। সুশীল জানান, ‘আমরা পন্থকে গাড়ি থেকে বার করি। আমরা জানতাম না ঋষভ পন্থ কে। তিনি নিজেই বলেছেন, যে আমি ক্রিকেটার ঋষভ পন্থ। আমাকে বাঁচাও..’
সুশীল বলেন, আমি ক্রিকেট খুব একটা দেখি না, তাই জানতাম না তিনি কে। আমরা শুধু আমাদের মানবতার দায়িত্ব পালন করেছি।
উল্লেখ্য, নতুন বছরে মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য দিল্লি থেকে দেরাদুনের পথে রওনা দিয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ। মায়ের কাছে ফেরা হল না ঋষভের। বাড়ির পথেই ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্থ। এই দুর্ঘটনার ফলে মাথায়, পিঠে এবং পায়ে চোট পেয়েছেন পন্থ। তাঁকে ভর্তি করানো হয় দিল্লির ম্যাক্স সুপারস্পেশ্যালিটি হসপিটালে।