বড় ঘোষণা: ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত, দেখে নিন আপনার পরীক্ষার রুটিন!

মাধ্যমিক ২০২৭: পরীক্ষার পূর্ণাঙ্গ সূচি
পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ ২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেছে। পরীক্ষা শুরু হবে ১৫ ফেব্রুয়ারি ২০২৭ এবং শেষ হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৭।
পরীক্ষার সময়: সকাল ১০:৪৫ থেকে দুপুর ২:০০ পর্যন্ত। (প্রথম ১৫ মিনিট শুধুমাত্র প্রশ্নপত্র পড়ার জন্য)।
| তারিখ | বার | বিষয় |
| ১৫ ফেব্রুয়ারি | সোমবার | প্রথম ভাষা |
| ১৬ ফেব্রুয়ারি | মঙ্গলবার | দ্বিতীয় ভাষা |
| ১৮ ফেব্রুয়ারি | বৃহস্পতিবার | ইতিহাস |
| ১৯ ফেব্রুয়ারি | শুক্রবার | ভূগোল |
| ২২ ফেব্রুয়ারি | সোমবার | অঙ্ক |
| ২৩ ফেব্রুয়ারি | মঙ্গলবার | ভৌতবিজ্ঞান |
| ২৪ ফেব্রুয়ারি | বুধবার | জীবনবিজ্ঞান |
| ২৫ ফেব্রুয়ারি | বৃহস্পতিবার | ঐচ্ছিক বিষয় |
বিশেষ দ্রষ্টব্য:
-
প্রথম ভাষা: বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, ওড়িয়া, সাঁওতালি, উর্দু সহ নির্ধারিত সকল ভাষা।
-
দ্বিতীয় ভাষা: প্রথম ভাষা ইংরেজি না হলে ইংরেজি হবে দ্বিতীয় ভাষা। প্রথম ভাষা ইংরেজি হলে দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা বা নেপালি বেছে নিতে হবে।
-
ঐচ্ছিক বিষয়সমূহ:
-
সেলাই ও সূচিশিল্প: সকাল ১০:৪৫ – দুপুর ৩:০০
-
সংগীত (কণ্ঠ ও যন্ত্র): পরীক্ষার স্থান, তারিখ ও সময় পরে জানানো হবে।
-
কম্পিউটার অ্যাপ্লিকেশন: সকাল ১০:৪৫ – দুপুর ১:৩০ (প্র্যাকটিক্যাল পরীক্ষা স্কুল কর্তৃপক্ষ নেবে)।
-
বৃত্তিমূলক ঐচ্ছিক বিষয়: সকাল ১০:৪৫ – দুপুর ১২:৩০ (প্র্যাকটিক্যাল পরীক্ষা সংশ্লিষ্ট স্কুল বা কাউন্সিল নেবে)।
-
শারীরশিক্ষা, সমাজসেবা ও কর্মশিক্ষা: এই বিষয়গুলোর পরীক্ষার তারিখ ও সময় পরবর্তীতে জানানো হবে।
-
পরবর্তী পরীক্ষার প্রস্তুতি শুরু করার জন্য এই সূচিটি এখন থেকেই সংরক্ষণ করে রাখতে পারেন। সকল পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা!