OMG! স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত জেনেও চুপ করে থাকেন স্বামী, কিন্তু কেন?

সঙ্গী পরকীয়ায় মত্ত, এ কথা জানতে পারলে অনেকেই নিজেকে স্থির রাখতে পারেন না। কখনো কখনো শুরু হয়, ঝগড়া-বিবাদ। এমনকি, ভেঙেও যায় সম্পর্ক। এবার সম্পূর্ণ উল্টো একটি ঘটনার কথা প্রকাশ্যে এলো সমাজমাধ্যমে।
টুইটারে এক ব্যক্তি সম্প্রতি দাবি করেছেন, তার স্ত্রী বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িত। এ কথা তিনি ভালো করেই জানেন। কিন্তু তাও তাকে বাধা দেন না তিনি। কেন সব কিছু জেনেও না জানার ভান করেন? টুইটারে তা-ও খোলসা করেছেন তিনি।

ঐ ব্যক্তির দাবি, তার স্ত্রী যার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন, তিনি অত্যন্ত ধনী। তার স্ত্রী ভাবেন তার পরকীয়া কথা জানেন না স্বামী। কিন্তু সব জেনেও স্ত্রীকে আটকানো তো দূর, বরং যার শয্যাসঙ্গী হচ্ছেন স্ত্রী, তার সঙ্গে বন্ধুত্ব করতে চান বলে দাবি করেছেন ঐ ব্যক্তি।

কারণ, তার সঙ্গে দেখা করতে ঘন ঘন বাড়ির বাইরে চলে যান স্ত্রী, আর তখন বাড়ি এতোই শান্ত ও নিরিবিলি থাকে যে, শান্তিতে নিজের মতো দুইদণ্ড সময় কাটাতে পারেন তিনি। পাশাপাশি, যার কাছে স্ত্রী ছুটে যান, তার বেশ দামি খেলনার সংগ্রহ রয়েছে। বন্ধুত্ব করে সেগুলো নিয়ে খেলার সুযোগ পাবেন তিনি, দাবি ঐ নেটাগরিকের।

প্রকাশের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে গিয়েছে সেই পোস্ট। কেউ কেউ প্রকাশ করেছেন বিস্ময়, কেউ প্রশ্ন তুলেছেন স্ত্রীর প্রতি তার টান নিয়ে। অনেকে আবার বলছেন, স্ত্রীর মর্যাদা আর নিজের মানসিক শান্তি দুইই রক্ষা পাচ্ছে এই বন্দোবস্তে। তাই তার যখন আপত্তি নেই, তখন যেমন চলছে তেমনই চলুক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *