ফিরে দেখা 2022 : ‘কেশরিয়া’ থেকে ‘পাসুরি’- বছরভর যে পাঁচটি গানে বুঁদ ছিল গোটা দেশ

২০২২ সালে প্লে-লিস্টের সেরা হিন্দি গান রইল এক নজরে-

শ্রীভল্লি (পুষ্পা- দ্য রাইজ): পুষ্পা সিনেমার এই গান মন জয় করে নিয়েছে গোটা দেশ। ইউটিউবে এই গানের ভিউ সংখ্যা ৫৫৪ মিলিয়ন অর্থৎ ৫৫ কোটি বারেরও বেশি!

সামি সামি (পুষ্পা- দ্য রাইজ): রশ্মিকা মন্দানাকে ‘সামি সামি’ গানে কোমর দোলাতে দেখা গিয়েছিলো । এই গানের হিন্দি ভার্সনের ভিউ সংখ্যা ৫.০

পাসুরি (কোক স্টুডিও): প্রতিবেশি রাষ্ট্র পাকিস্তানের এই গান চলতি বছর হইচই ফেলেছে ভারতে। এই গানের ভিউ সংখ্যা ৪৭৯ মিলিয়ন।

কেশরিয়া (ব্রহ্মাস্ত্র): ব্রহ্মাস্ত্র ছবির অন্যতম বড় পাওনা অরজিৎ সিং-এর এই গানটি মন ছুঁয়ে গিয়েছিলো সকলের । এই গানের মূল আকর্ষণ ছিল রণবীর আলিয়ার রোমানস্ । শুধু তাই নয় এই গানের ভিউ সমখ্যা ৩৭০ মিলিয়ন।

আরবিক কুত্তু (বিস্ট): থলপতি বিজয় ও পূজা হেগড়ের বিস্ট ছবির এই গান চলতি বছরের অন্যতম ভাইরাল গান। এই গানের ভিউ সংখ্যা ৩৬১ মিলিয়ন।

শুধু তাই নয়, এছাড়াও ‘পুষ্পা’ ছবির ‘ও আভান্থা’, ‘RRR’-এর ‘নাচো নাচো’ এবং ‘থ্যাঙ্ক গড’ ছবির ‘মানিকে মাগে হিতে’ এবং ‘বেশরম রং’ গানও বেশ ভাইরাল হয়েছিল। মন ছুঁয়েছিল নেটিজেনদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *