কালীঘাট তৃণমূলে বড় ধাক্কা: ‘নতুন তৃণমূলে’ যোগ দিচ্ছেন অনুব্রত মণ্ডল!

তৃণমূল কংগ্রেসের অন্দরে কি ভাঙন ধরছে? মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত বীরভূমের ‘বাহুবলী’ নেতা অনুব্রত মণ্ডল কি এবার দিদির হাত ছেড়ে ‘নব তৃণমূল’-এ যোগ দিচ্ছেন? শুক্রবার নব তৃণমূল তথা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়দের প্রথম কর্মসমিতির বৈঠক ঘিরে রাজ্য রাজনীতিতে এই জল্পনা এখন তুঙ্গে।
কী শোনা যাচ্ছে? রাজনৈতিক মহলের গুঞ্জন, আজ শুক্রবার আয়োজিত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দলের প্রথম কর্মসমিতির বৈঠকেই অনুব্রত মণ্ডলকে দেখা যেতে পারে। সূত্রের খবর, শুধুমাত্র যোগ দেওয়াই নয়, নতুন এই শিবিরে অনুব্রত মণ্ডলকে একটি গুরুত্বপূর্ণ এবং বড় দায়িত্ব দেওয়া হতে পারে। দীর্ঘ সময় জেল হেফাজত কাটিয়ে বাইরে আসার পর থেকেই দলের অন্দরে সমীকরণ বদলাতে শুরু করেছিল। এবার খোদ অনুব্রতর এই দলবদলের সম্ভাবনা কালীঘাট তৃণমূলের কাছে বড়সড় ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে।
রাজনৈতিক প্রেক্ষাপট: উল্লেখ্য, ক’দিন আগেই আদালতে হাজিরা দিতে যাওয়ার সময় জনরোষের মুখে পড়েছিলেন অনুব্রত। সেই সময় তাঁর ওপর ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটেছিল। তৃণমূলের অন্দরে আর্থিক তছরুপের অভিযোগে দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হওয়ার পর থেকে এমনিতেই কোণঠাসা দল। এই পরিস্থিতিতে অনুব্রতর মতো অভিজ্ঞ সংগঠনের নেতার দলত্যাগ মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরে অস্বস্তি বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
তবে কি সত্যিই ‘দিদি’-র মমতা থেকে বেরিয়ে ‘নব তৃণমূল’-এর পথে হাঁটছেন কেষ্ট? আজ বিকেলের বৈঠকের পরই ছবিটা আরও স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে। সব মিলিয়ে বাংলার রাজনীতিতে এক নজিরবিহীন উত্তেজনার মুহূর্ত তৈরি হয়েছে।