‘পেড্ডি’-র দৃশ্য নিয়ে চরম বিতর্ক! ভুল স্বীকার করে মুখ খুললেন পরিচালক, ছবি থেকে বাদ আপত্তিকর অংশ

বলিউড ও দক্ষিণী সিনেমার মেলবন্ধন বর্তমান ভারতীয় চলচ্চিত্রের নতুন ট্রেন্ড। আলিয়া ভাট থেকে জাহ্নবী কাপুর— প্রথম সারির নায়িকারা এখন হায়দ্রাবাদের ফিল্ম সিটিতে নিয়মিত মুখ। কিন্তু গ্ল্যামার আর কোটি টাকার অফারের আড়ালে এবার সামনে এল এক কুৎসিত বাস্তবতা। রাম চরণের ছবি ‘পেড্ডি’-তে জাহ্নবী কাপুরের চরিত্রের মাত্রাতিরিক্ত ‘যৌনতাকরণ’ এবং আপত্তিকর সংলাপ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আড়াআড়ি বিভক্তি তৈরি হয়েছে।

যে দৃশ্যগুলো ঘিরে বিতর্ক ছবির একাধিক দৃশ্য ও সংলাপ দর্শকদের তীব্র আপত্তির মুখে পড়েছে:

  • কুরুচিকর মন্তব্য: ছবির এক দৃশ্যে জাহ্নবীর শারীরিক গঠন নিয়ে রাম চরণের চরিত্রের অশালীন মন্তব্য এবং নারীকে স্রেফ ‘ভোগ্য পণ্য’ হিসেবে তুলে ধরার চেষ্টা নিয়ে ক্ষোভে ফেটে পড়েছেন নেটিজেনরা।

  • সন্মতিহীন চুম্বন: রাতের অন্ধকারে জাহ্নবীর ঘরে ঢুকে জোরপূর্বক চুমু খাওয়ার দৃশ্যটিকে অনেক দর্শকই ‘শ্লীলতাহানি বা মোলেস্টেশন’-এর স্বাভাবিকীকরণ হিসেবে দেখছেন। নায়কের যুক্তি, এটি নাকি ‘ভালোবাসা প্রকাশের ধরন’, যা মেনে নিতে পারছেন না আধুনিক দর্শক।

পরিচালকের সাফাই ও ছবির পরিবর্তন সোশ্যাল মিডিয়ায় ছবির ‘বয়কট’-এর ডাক দিতেই আসরে নামেন পরিচালক বুচি বাবু সানা। তিনি নিজের ভুল স্বীকার করে বলেন, “দর্শকদের ভাবাবেগে আঘাত লাগায় আমি দুঃখিত। আমাদের উদ্দেশ্য ছিল চটুল প্রেমের গল্প ফুটিয়ে তোলা, কিন্তু তা ভুলভাবে উপস্থাপিত হয়েছে।” বিতর্ক ধামাচাপা দিতে প্রেক্ষাগৃহে চলা ছবি থেকে আপত্তিকর দৃশ্য ও সংলাপগুলো ছেঁটে ফেলতে বাধ্য হয়েছে প্রযোজনা সংস্থা।

উদ্বিঘ্ন বলিপাড়া ‘পেড্ডি’-র রেশ কাটতে না কাটতেই যশের আগামী ছবি ‘টক্সিক’-এ কিয়ারা আদবানির দৃশ্য নিয়েও কানাঘুষো শুরু হয়েছে। সমালোচকদের মতে, দক্ষিণী বাণিজ্যিক মশলা ছবিতে বলিউড নায়িকাদের অনেক সময় কেবল ‘আই ক্যান্ডি’ (Glamour doll) হিসেবে ব্যবহার করা হচ্ছে, যেখানে অভিনয়ের সুযোগ নামমাত্র। অভিনয়ের নামে পর্দার সামনে নারীকে যৌন সুড়সুড়ি দেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করার এই প্রবণতা কি আগামী দিনে বলিউড-সাউথ কোলাবোরেশনের সম্পর্কে ফাটল ধরাবে? উঠছে সেই প্রশ্নই।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *