‘বেঁচে ফিরবে না আমেরিকা’, হুঙ্কার দিয়ে মার্কিন ঘাঁটি গুঁড়িয়ে দিল ইরান!

ইরানের প্রায় ৯০টি সামরিক লক্ষ্যবস্তু ধ্বংস করার দাবি করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। ব্ল্যাক-অ্যান্ড-হোয়াইট ফুটেজে দেখা গেছে, আমেরিকার এয়ারস্ট্রাইকে গুঁড়িয়ে গেছে বিমানবন্দর ও মিসাইল লঞ্চার। কিন্তু এই হামলার পরই পরিস্থিতি চরম আকার ধারণ করেছে। পাল্টা জবাব দিতে কুয়েত, বহারিন ও কাতারে অবস্থিত মার্কিন লক্ষ্যবস্তুগুলোতে হামলা চালিয়েছে ইরান।

ইরানি সংসদের স্পিকার মহম্মদ বাগির গালিবফ আমেরিকার উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, “ধমক দিয়ে বা প্রতিশ্রুতি ভেঙে লাভ হবে না, এর চড়া মূল্য চোকাতে হবে। আমি স্পষ্ট বলে দিচ্ছি, আপনারা আক্রমণ করলে তার ফল আপনাদেরই ভোগ করতে হবে। অযথা হাত-পা ছুড়বেন না, নাহলে আরও গভীরে ডুবে যাবেন।” ইরানের স্বাস্থ্য মন্ত্রকের দাবি, গত দুই দিনে মার্কিন বিমান হানায় অন্তত ১৪ জনের প্রাণহানি হয়েছে। পাশাপাশি, কৌশলগত ‘স্টেট অফ হরমুজ’ নিয়ে তেহরানের সাফ কথা—এটি কেবল ইরানই নিয়ন্ত্রণ করবে, আমেরিকার হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। একদিকে আমেরিকার সামরিক সতর্কতা এবং অন্যদিকে ইরানের এই ভয়ংকর পালটা হুঙ্কার—সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে তৃতীয় বিশ্বযুদ্ধের কালো মেঘ ঘনিয়ে আসছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *