OMG! মাঝ আকাশে মুখোমুখি চীন-আমেরিকার যুদ্ধবিমান, অল্পের জন্য হলোনা সংঘর্ষ

যুক্তরাষ্ট্রের মার্কিন নজরদারি বিমান আরসি-১৩৫-এর মাত্র ১০ ফুট দূরত্বে এসেছিল চীনা সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান জে-১১। তবে বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।
২১ ডিসেম্বর দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় এ বিপজ্জনক ঘটনাটি ঘটে।

স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন সেনাবাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের এক বিবৃতি থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর আরসি-১৩৫ বিমানকে অতিক্রমের সময় চীনা নৌবাহিনীর জে-১১ যুদ্ধবিমান মার্কিন বিমানের সামনের ২০ ফুট ও পাখার ১০ ফুট দূরত্বের মধ্য দিয়ে উড়ে গেছে। আকাশসীমায় সংঘর্ষ এড়াতে মার্কিন বিমানটিকেই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হয়েছিল।

বিবৃতিতে আরো বলা হয়, ‘ইন্দো-প্যাসিফিক অঞ্চলের সব দেশ আন্তর্জাতিক আইন মেনে আন্তর্জাতিক আকাশসীমা ব্যবহার করবে বলে আমাদের বিশ্বাস।

যুক্তরাষ্ট্রের কমান্ড আরো বলেছে, দক্ষিণ চীন সাগরের ওপর দিয়ে আন্তর্জাতিক আকাশসীমায় আরসি-১৩৫ বিমানটি বৈধভাবে নিয়মিত মহড়া চালাচ্ছিল। মার্কিন যুক্তরাষ্ট্র বিষয়টি চীন সরকারকে জানিয়েছে বলে জানান আরেক মার্কিন কর্মকর্তা।

বার্তা সংস্থা রয়টার্স চীনের ওয়াশিংটন দূতাবাসের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে তারা কিছু বলেনি। এদিকে, দক্ষিণ চীন সাগরের বিশাল অংশ নিজেদের বলে দাবি করে আসছে চীন।

সূত্র- আল-জাজিরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *