শোক সংবাদ! তুনিশার পর আত্মঘাতী আরো এক অভিনেত্রী, শোকের ছায়া নেমে এলো বিনোদন দুনিয়ায়

২৪ ডিসেম্বর শনিবার আলিবাবা দাস্তান ই কবুলের সেটে আত্মহত্যা করেন জনপ্রিয় টেলি অভিনেত্রী তুনিশা শর্মা। ২০ বছর বয়সে তুনিশার মৃত্যু শোক সকলের মনে একেবারে তাজা। ২৭ ডিসেম্বর তুনিশার শেষকৃত্য সম্পন্ন হয়। অভিনেত্রীর মৃত্যু শোক কাটতে না কাটতেই ফের রুপোলি দুনিয়ায় শোকের ছায়া। রায়গড়ে নিজের বাড়ি থেকে উদ্ধার হল সোশ্যাল মিডিয়া

ইনফ্লুয়েনসর লীনা নাগওয়ান্সির ঝুলন্ত দেহ। বয়স মাত্র ২২ বছর। পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে।
চক্রধর নগর থানার সাব ইন্সপেক্টর ভারতীয় সংবাদসংস্থাকে জানিয়েছেন, ২২ বছর বয়সী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসর লীনা নাগওয়ান্সি রায়গড়ে নিজের বাড়িতেই আত্মহত্যা করেছেন। চক্রধর নগর থানা এই ঘটনার তদন্ত করছে। লীনার দেহকে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় সকলে লীনার আত্মার শান্তি কামনা করেছেন। তার আচমকা মৃত্যু সকলকে চমকে দিয়েছে। ২০ বছরের তুনিশার পরেই ২২ বছরের লীনার মৃত্যুতে স্তম্ভিত সকলে। বর্ষশেষে উৎসবের মরশুমে একের পর এক তরুণ প্রাণের মৃত্যুমিছিলে শোকের ছায়া বিনো মহলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *