শেজানকে ‘সত্যি প্রেম’ বোঝাতে হিজাব পরা শুরু করেছিলেন তুনিশা! কিন্তু প্রেমিক মজেছিলেন যৌনতায়

তুনিশা শর্মার মৃত্যু ১০০ শতাংশ ‘লাভ জিহাদ’- আগেও দাবি করেছিলেন প্রয়াত অভিনেত্রীর কাকা পবন শর্মা। বুধবার এর সঙ্গে যোগ করলেন আরো এক চমকপ্রদ তথ্য। পবনের দাবি, হিজাব পরতে শুরু করেছিলেন তুনিশা। সহ-অভিনেতা শেজান খানের সঙ্গে সম্পর্কের মাঝে ধর্ম যাতে বাধা না হয়ে দাঁড়ায়, তার সব রকম ব্যবস্থা করতে মরিয়া হয়ে উঠেছিলেন তুনিশা।

ভাইঝির মধ্যে এ সব পরিবর্তন লক্ষ করেছিলেন বলে জানান কাকা। তবে পবনের দাবি, আরো অনেক মহিলার সঙ্গেই প্রেমের সম্পর্ক ছিল শেজানের। অভিনেত্রীর এক বান্ধবী রায়া লাবিবও জানান, একই সঙ্গে ৬ থেকে দশ জন নারীর সঙ্গে সম্পর্কে থাকতেন শেজান। তার যৌন চাহিদা ছিল অত্যধিক।

মঙ্গলবার তুনিশার শেষকৃত্য হয়। বর্তমানে পুলিশের হেফাজতে শেজান। তাকে জেরা করা হচ্ছে দিনরাত। শুরুতে নীরব থাকলেও বুধবার রাতে অল্প অল্প জবাব দিয়েছেন অভিনেতা। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর বোঝা গিয়েছে, সমস্যা একটি নয়, একাধিক এবং জটিল। কেন বিচ্ছেদ করেছিলেন তুনিশার সঙ্গে? জিজ্ঞাসা করতেই প্রতি বার বয়ান বদলে ফেলছেন শেজান।

তুনিশা শর্মার অকালমৃত্যু ঘিরে ক্রমশ গভীর হচ্ছে রহস্য। শেজানের সঙ্গে বিচ্ছেদের ১৫ দিনের মাথায় নিজের জীবনে দাঁড়ি টানেন অভিনেত্রী। যদিও খুনের অভিযোগ এনেছে পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে শেজানকে। ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশার। শুটিংয়ের বিরতির সময় বাথরুমে ঢুকে নিজেকে শেষ করে দেন অভিনেত্রী, এমনই জানান সহকর্মীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *