ইতিহাসের আজকের দিনের বিভিন্ন যত উল্লেখযোগ্য ঘটনা (২৯ ডিসেম্বর)
সময়ের হিসেবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনে ঘটেছে অনেক উল্লেখযোগ্য ঘটনা।
চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??
.
ইতিহাসে আজকের ঘটনাবলী:?✔️✔️
? ১৫০৩ – ক্যারিগনিয়ানোর যুদ্ধে স্পেনের কাছে ফ্রান্স পরাজিত হয়।
? ১৭৭৮ – আমেরিকার স্বাধীনতা যুদ্ধ: সাড়ে তিনহাজার ব্রিটিশ সৈন্যসহ লেফটেন্যান্ট কর্নেল আর্চবেল্ড ক্যামবেল জর্জিয়াতে বন্দি হন।
? ১৭৭৮ – ইংরেজ সেনাবাহিনী জর্জিয়ার সাভানাহ দখল করে।
? ১৮৩৫ – দি ট্রেইটি অব নিউ একোটা চুক্তি স্বাক্ষর। এর ফলে চোরকিদের হাতে থাকা জমিসমূহ যুক্তরাষ্ট্র সরকারের হাতে চলে আসে।
? ১৮৬০ – ব্রিটেনের প্রথম লৌহবৃত্ত যুদ্ধজাহাজ এইচএমএস ওয়ারিয়র সাগরে ভাসানো হয়।
? ১৮৯০ – এই দিনে আমেরিকার সাউথ ডাকোটার ওনডেড নী খাড়িতে আন্দোলনরত আদিবাসীদের উপর নির্মম হত্যাযজ্ঞ চালায় আমেরিকান সৈন্যরা, এতে ১৫৩ জন নিহত হয় যার বেশিরভাগ ছিল নারী ও শিশু। এর মাধ্যমে আমেরিকার আদিবাসীদের ভূমি রক্ষার আন্দোলনের চির সমাপ্তি ঘটে। ইতিহাসে এটি ‘ওনডেড নী হত্যাযজ্ঞ’ নামে কুখ্যাত হয়ে আছে।
? ১৯১১ – সান ইয়াৎ সেন চীনের অস্থায়ী রাষ্ট্রপতি হিসাবে নিয়োগ পান।
? ১৯১১ – খান সাম্রাজ্য থেকে মঙ্গোলিয়ার স্বাধীনতা লাভ।
? ১৯৩০ – স্যার মোঃ ইকবাল দুই দেশ ভাগ করা ও পাকিস্তান নির্মাণের জন্য একটা রূপরেখা প্রকাশ করেন।
? ১৯৪০ – দ্বিতীয় বিশ্বযুদ্ধ: লন্ডনে বিমান হামলার ফলে সেকেন্ড গ্রেট ফায়ার লন্ডন সৃষ্টি হয়। এতে প্রায় ২০০ সাধারণ মানুষ নিহত হন।
? ১৯৭২ – মার্কিন পত্রিকা ‘লাইফ’-এর প্রকাশনা বন্ধ হয়ে যায়।
? ১৯৭৫ – নিউ ইর্য়কের লা গ্রেডিয়া এয়ারপোর্টে বোমা বিষ্ফোরণে ১১ জন নিহত ও ৭৪ জন আহত।
? ১৯৮৯ – ১৯৪৮-এর পর চেকোস্লাভাকিয়ার প্রথম অকমিউনিস্ট রাষ্ট্রপতি হলেন ভাকলাভ হাভেল।
? ১৯৯২ – কেনিয়ায় ২৫ বছর পর প্রথম রাষ্ট্রপতি ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়।
? ১৯৯৬ – গুয়েতামালা সরকারের সাথে গুয়েতামালার গেরিলা সংগঠন গুয়েতামালা ন্যাশনাল রেভুলেশন ইউনিয়নের নেতাদের সাথে শান্তি চুক্তি করা হয় এর ফলে দীর্ঘ ৩৬ বছরের গৃহযুদ্ধ শেষ হয়।
? ২০০৪ – বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান টেলিটক যাত্রা শুরু করে।
? ২০০৮ – বাংলাদেশে নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট বিজয়ী হয়।
.
ইতিহাসে আজকে যাদের জন্ম:?✔️✔️
? ১৭০৯ – জন্মগ্রহণ করেছিলেন এলিজাবেথ পেত্রোভনা, তিনি ছিলেন পিটার দ্য গ্রেটের কন্যা।
? ১৮০০ – জন্মগ্রহণ করেছিলেন চার্লস গুডইয়ার, তিনি ছিলেন ভলকানাইজড রাবারের উদ্ভাবন।
? ১৮০৮ – জন্মগ্রহণ করেছিলেন এন্ড্রু জনসন, তিনি ছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তদশ রাষ্ট্রপতি।
? ১৮৪৪ – জন্মগ্রহণ করেছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন ভারতীয় ব্যারিস্টার,ভারতীয় জাতীয় কংগ্রেসের সহ-প্রতিষ্ঠাতা এবং প্রথম সভাপতি।
? ১৮৬৩ – জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ নওয়াব আলী চৌধুরী, তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রধান প্রতিষ্ঠাতা।
? ১৮৭৩ – জন্মগ্রহণ করেছিলেন ইন্দিরা দেবী চৌধুরাণী, তিনি ছিলেন সাহিত্যিক, সংগীতশিল্পী ইন্দিরা।
? ১৯১৪ – জন্মগ্রহণ করেছিলেন জয়নুল আবেদীন, তিনি ছিলেন বাংলাদেশী প্রখ্যাত চিত্রশিল্পী।
? ১৯২৬ – জন্মগ্রহণ করেছিলেন আব্দুস সালাম, তিনি ছিলেন নোবেলজয়ী ( ১৯৭৭ ) পাকিস্তানি পরমাণু বিজ্ঞানী।
? ১৯৪২ – জন্মগ্রহণ করেছিলেন রাজেশ খান্না, তিনি ভারতীয় ফিল্ম তারকা।
? ১৯৪৯ – জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ কিরমানী, তিনি ভারতীয় ক্রিকেট খেলোয়ার।
? ১৯৬০ – জন্মগ্রহণ করেছিলেন ডেভিড বুন, তিনি অস্ট্রোলিয়ান ক্রিকেটার।
.
ইতিহাসে আজকে যাদের মৃত্যু:?✔️✔️
? ১৮৯১ – মৃত্যুবরণ করেন লিওপল্ড ক্রোনেকার, তিনি ছিলেন জার্মান গণিতবিদ।
? ১৯১৮ – মৃত্যুবরণ করেন অজিত কুমার চক্রবর্তী, তিনি ছিলেন একজন সাহিত্যিক।
? ১৯২২ – মৃত্যুবরণ করেন অম্বিকাচরণ মজুমদার, তিনি ছিলেন বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী, সমাজসেবী এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন।
? ১৯২৬ – মৃত্যুবরণ করেন রাইনার মারিয়ার রিলক, তিনি ছিলেন জার্মান কবি।
? ১৯৭৯ – মৃত্যুবরণ করেন ভূপেন্দ্র কুমার দত্ত, তিনি ছিলেন ভারতীর, ভারতের স্বাধীনতা আন্দোলনের একজন সক্রিয় কর্মী এবং বিপ্লবী।
? ১৯৯৫ – মৃত্যুবরণ করেন মোনাজাতউদ্দিন, তিনি ছিলেন বাংলাদেশী সাংবাদিক।
? ২০০৩ – মৃত্যুবরণ করেন সালমা সোবহান, তিনি ছিলেন বাংলাদেশের প্রখ্যাত ব্যরিস্টার, শিক্ষক, মানবাধিকারকমী।
? ২০১২ – মৃত্যুবরণ করেন টনি গ্রেগ, তিনি ছিলেন ইংরেজ টেস্ট ক্রিকেটার ও ক্রিকেট ধারাভাষ্যকার।
? ১৯২২ – মৃত্যুবরণ করেন অম্বিকাচরণ মজুমদার (৬ জানুয়ারি১৮৫১- ২৯ ডিসেম্বর১৯২২) বাঙালি রাজনীতিবিদ, আইনজীবী এবং সমাজসেবী, যিনি ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন ।
.
ইতিহাসে আজকে দিবস সমূহ ও অন্যান্য:?✔️✔️
? আজ সংবিধান দিবস ( আয়ারল্যান্ড )।
? আজ স্বাধীনতা দিবস ( মঙ্গোলিয়া )।
? আজ ক্রিসমাসের পঞ্চম দিন ( ওয়েস্টার্ন খ্রিস্টান )।
? আজ কাওয়ানজা চতুর্থ দিন ( মার্কিন যুক্তরাষ্ট্র )।
বিশেষ দৃষ্টি আকর্ষণ????
প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন(সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে)। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।