‘আমাদের প্রকাশ্যে লুট করা হচ্ছে!’ মার্কিন স্বাস্থ্যব্যবস্থা নিয়ে বিস্ফোরক আমেরিকান মহিলা,

বিশ্বজুড়ে ভারতের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা ও ওষুধ শিল্পের জয়জয়কার নতুন কিছু নয়। কিন্তু সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক আমেরিকান মহিলার ভিডিও আবারও প্রমাণ করল যে, জীবনদায়ী ওষুধের দামের ক্ষেত্রে ভারত বিশ্বের অন্যান্য অনেক দেশের তুলনায় কতটা এগিয়ে। মার্কিন যুক্তরাষ্ট্রে যে ক্যান্সারের ওষুধের দাম প্রায় ৮৫,০০০ টাকা, ভারতে সেই একই ওষুধ পাওয়া যাচ্ছে মাত্র ৩৫ টাকায়!

ভাইরাল ভিডিওর নেপথ্যে কী? ইনস্টাগ্রামে লিজ নামের এক আমেরিকান মহিলা সম্প্রতি ‘ভারতীয় বনাম আমেরিকান স্বাস্থ্যসেবা’ শীর্ষক একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওটিতে তিনি তাঁর ব্লাড ক্যান্সারে আক্রান্ত মাসির চিকিৎসার উদাহরণ দিয়ে দুই দেশের স্বাস্থ্যব্যবস্থার ভয়াবহ বৈষম্য তুলে ধরেছেন।

লিজ জানান, তাঁর মাসির জন্য প্রয়োজনীয় ‘রেভলিমিড’ (Revlimid) নামক ওষুধটির প্রতিটি ট্যাবলেটের দাম মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় ৯০০ ডলার বা প্রায় ৮৫,০০০ রুপি। অথচ ভারতেই সেই একই জেনেরিক ওষুধ মাত্র ৩৫ থেকে ৩০০ রুপির মধ্যে পাওয়া যাচ্ছে। এই বিশাল দামের পার্থক্য দেখে লিজ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “আমেরিকায় আমাদের প্রকাশ্যে লুট করা হচ্ছে, অথচ ভারত তার নাগরিকদের সাশ্রয়ী স্বাস্থ্যসেবা দিচ্ছে।”

আমেরিকান স্বাস্থ্যব্যবস্থা কি একটি ‘প্রতারণা’? লিজের আগে ভিক্টোরিয়া নামে আরও এক মার্কিন মহিলা একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করেছিলেন। তাঁর বীমা সংস্থা প্রয়োজনীয় ওষুধের খরচ বহন করতে অস্বীকার করায় তাঁকে যুক্তরাষ্ট্রে ১,০০০ ডলার গুনতে হয়েছিল। কিন্তু তিনি সরাসরি ভারত থেকে সেই ওষুধ অর্ডার করায় খরচ পড়েছিল মাত্র ২৫ ডলার (প্রায় ২,৪০০ টাকা)। এসব ঘটনায় মার্কিন স্বাস্থ্যসেবা ব্যবস্থার ওপর সাধারণ মানুষের ক্ষোভ দিন দিন বাড়ছে।

সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ভিডিওটি ইতিমধ্যেই সাত লক্ষাধিক মানুষ দেখেছেন। নেটিজেনদের একাংশ মন্তব্য করেছেন, “মার্কিন প্রশাসনের উচিত ভারতের মতো ওষুধ নীতি অনুসরণ করা।” কেউ কেউ তো মজার ছলে পরামর্শই দিয়েছেন যে, আমেরিকান রোগীদের চিকিৎসার জন্য ভারতে আসাই শ্রেয়, তাতে চিকিৎসা খরচ ও ভ্রমণ খরচ মেটানোর পরও বহু টাকা সঞ্চয় হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *