বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা, বাড়ছে প্রাণহানি, দেশজুড়ে জারি কারফিউ

শ্রীলঙ্কায় বিক্ষোভকারীদের সঙ্গে সরকার সমর্থকদের সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন দেড় শতাধিক।

এছাড়া মাহিন্দা রাজাপাকসেসহ দেশটির মন্ত্রী, এমপি, সাবেক মন্ত্রী ও স্থানীয় নেতাদের বাসভবনে আগুন দিয়ে দেওয়া হয়েছে।

নিহতদের মধ্যে ক্ষমতাসীন এক এমপি ও এক বিক্ষোভকারীও রয়েছেন। এছাড়া আহতদের দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, বিক্ষোভ নিয়ন্ত্রণে সোমবার (৯ মে) দেওয়া কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে। মঙ্গলবার (১০মে) ডেইলি মিরর জানায়, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা আজ স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল। পরে তা বাড়িয়ে বুধবার (১১মে) সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

কলম্বো ন্যাশনাল হাসপাতালের এক মুখপাত্র জানিয়েছেন, কলম্বোর সংঘর্ষের ঘটনায় আহত অন্তত ১৩৮ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শ্রীলঙ্কায় চলমান সরকারবিরোধী সহিংস বিক্ষোভ নিয়ন্ত্রণে গতকাল সোমবার দেওয়া কারফিউয়ের সময় বাড়ানো হয়েছে।

আজ মঙ্গলবার দ্বীপদেশটির সংবাদমাধ্যম ডেইলি মিরর এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জননিরাপত্তা অর্ডিন্যান্সের ১৬ ধারা মেনে যে কারফিউ দেওয়া হয়েছে তা আজ স্থানীয় সময় সকাল ৭টায় তুলে নেওয়ার কথা ছিল।

পরে তা বাড়িয়ে আগামীকাল বুধবার সকাল ৭টা পর্যন্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়, কারফিউ চলাকালে কেউ ঘর থেকে বের হতে পারবেন না। তবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে বের হওয়া যাবে।

শ্রীলঙ্কার পর্যটন বিভাগ বলেছে, বেড়াতে আসা বিদেশিদের ট্রাভেল ডকুমেন্টকে তাদের কারফিউ পাস হিসেবে গণ্য করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *