বাজেটেই বাজিমাৎ! আহমেদ খানের মুখে ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’-এর গোপন খরচের হিসাব

অক্ষয় কুমার অভিনীত বহুল প্রতীক্ষিত ছবি ‘ওয়েলকাম টু দ্য জাঙ্গল’ (ওয়েলকাম ৩) মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে রীতিমতো ঝড় তুলেছে। ৩০ জনেরও বেশি তারকা সম্বলিত এই বিশাল ক্যানভাসের ছবি দেখে অনেকেরই ধারণা ছিল, এর বাজেট হয়তো আকাশছোঁয়া। কিন্তু সকলকে অবাক করে দিয়ে পরিচালক আহমেদ খান জানালেন আসল সত্য।
খরচ কত হলো? টাইমস নাউ-কে দেওয়া এক সাক্ষাৎকারে আহমেদ খান স্পষ্ট জানিয়েছেন যে, তিনি কোনোমতেই ‘ব্যয়বহুল পরিচালক’ নন। বরং প্রযোজকের বেঁধে দেওয়া বাজেটের মধ্যেই সিনেমা নির্মাণে তিনি বিশ্বাসী। আহমেদ বলেন, “২০০ বা ২৫০ কোটি টাকা খরচ করা কেবল অর্থের অপচয় মাত্র। আমি ১১৫ থেকে ১২৫ কোটি টাকার মধ্যেই পুরো ছবিটি তৈরি করেছি।”
বাজেট কীভাবে উঠল? পরিচালক জানান, ছবির বড় বাজেট বা খরচের চিন্তা নিয়ে তাঁকে ভুগতে হয়নি। ছবির গান, ডিজিটাল এবং স্যাটেলাইট স্বত্ব বিক্রির মাধ্যমেই নির্মাণের খরচ উঠে এসেছে। ফলে বর্তমানে প্রেক্ষাগৃহ থেকে আসা প্রতিটি টাকাই এখন ছবির মুনাফা হিসেবে গণ্য হচ্ছে।
দীর্ঘদিন পর অক্ষয়-রাভিনা জুটি এই ছবির অন্যতম বড় চমক হলো অক্ষয় কুমার এবং রাভিনা ট্যান্ডনের দীর্ঘ ২২ বছরের বিরতির পর পর্দায় ফেরা। আহমেদ খান জানান, চিত্রনাট্য শোনার পর পুরনো বন্ধুত্বের খাতিরে রাভিনা কোনো দ্বিধা ছাড়াই এই চরিত্রের জন্য রাজি হয়ে যান।
উল্লেখ্য, স্যাকনিল্কের রিপোর্ট অনুযায়ী মুক্তির মাত্র পাঁচ দিনেই ছবিটি বিশ্বব্যাপী ১২০ কোটি রুপির ব্যবসা করে ফেলেছে। তারকা খচিত এই সিনেমাটি যে বক্স অফিসে দারুণ সফল, তা বলার অপেক্ষা রাখে না।