ব্যাঙ্কিং ব্যবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি নিরাপদ! তবে কোন বড় বিপদের হুঁশিয়ারি দিল RBI?

চলমান ভূ-রাজনৈতিক উত্তেজনা এবং বিশ্বজুড়ে সাপ্লাই চেইন বা সরবরাহ ব্যবস্থার অস্থিরতার মধ্যেও ভারতীয় অর্থনীতি নিজের শক্ত অবস্থান বজায় রেখেছে। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের (RBI) সাম্প্রতিক ‘ফিনান্সিয়াল স্ট্যাবিলিটি রিপোর্ট’ (Financial Stability Report) অনুযায়ী, দেশের আর্থিক ভিত বর্তমানে অত্যন্ত মজবুত এবং নিরাপদ।

ব্যাঙ্কিং খাতের স্বস্তির খবর রিজার্ভ ব্যাঙ্কের দাবি, দেশের রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি বাণিজ্যিক ব্যাঙ্কগুলোর আর্থিক অবস্থা এখন আগের চেয়ে অনেক বেশি সুদৃঢ়। ব্যাঙ্কগুলোর কাছে পর্যাপ্ত পুঁজি রয়েছে এবং তাদের ‘নন-পারফর্মিং অ্যাসেট’ বা এনপিএ (NPA)-র হার ধারাবাহিকভাবে কমছে। একই সঙ্গে অ-ব্যাঙ্কিং আর্থিক সংস্থাগুলোর (NBFC) আয়ের গ্রাফ ঊর্ধ্বমুখী, যা সামগ্রিক অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সাহায্য করছে। এমনকি কোনো বড় ধরণের অর্থনৈতিক আঘাত এলে তা সহ্য করার মতো পর্যাপ্ত সক্ষমতা ভারতের ব্যাঙ্কিং সিস্টেমের রয়েছে বলে জানিয়েছে শীর্ষ ব্যাঙ্ক।

বিপদের সংকেত: সাইবার আক্রমণের ভয় তবে সব ভালো খবরের মাঝেও একটি বড় উদ্বেগের কথা শুনিয়েছেন আরজিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা। তিনি জানান, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির দ্রুত প্রসারের ফলে আর্থিক খাতে সাইবার আক্রমণের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে। ভবিষ্যতে ডিজিটাল জালিয়াতি ও এআই-নির্ভর সাইবার হামলা দেশের আর্থিক স্থিতিশীলতার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে বলে সতর্ক করেছেন তিনি।

রিপোর্টের মূল নির্যাস:

  • অর্থনৈতিক স্থায়িত্ব: যুদ্ধ ও ভূ-রাজনৈতিক সংকটের প্রভাব বিশ্ব অর্থনীতিতে পড়লেও, ভারতের শক্তিশালী অর্থনৈতিক বৃদ্ধি এবং নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি ভারতকে সুরক্ষিত রেখেছে।

  • বিপদ মোকাবিলায় প্রস্তুতি: কেন্দ্রীয় ব্যাঙ্কের ‘স্ট্রেস টেস্ট’-এর ফলাফল বলছে, চরম প্রতিকূল পরিস্থিতিতেও ভারতের ব্যাঙ্কগুলো যথেষ্ট পুঁজি ও নগদ অর্থ নিয়ে লড়াই করতে সক্ষম।

  • সতর্কবার্তা: বিশ্ববাজারে বাড়তে থাকা অনিশ্চয়তা এবং নতুন প্রযুক্তির ঝুঁকি মাথায় রেখে কেন্দ্রীয় ব্যাঙ্ক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সবসময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ভারত সরকার ও রিজার্ভ ব্যাঙ্কের এই আর্থিক রোডম্যাপ বর্তমান বিশ্ব অস্থিরতার বাজারে বিনিয়োগকারী ও সাধারণ মানুষের আস্থা বজায় রাখতে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *