প্রথমবার ‘নরমালাইজেশন’ পদ্ধতি! ইউপি টেট পরীক্ষায় সাফল্যের জন্য কত নম্বর প্রয়োজন?

উত্তরপ্রদেশ শিক্ষক যোগ্যতা পরীক্ষা (UPTET) ২০২৬-এর কাউন্টডাউন শুরু হয়ে গেছে। আগামী ২ জুলাই থেকে ৪ জুলাই, ২০২৬—এই তিন দিন রাজ্যজুড়ে ১৬ লক্ষাধিক পরীক্ষার্থীর জন্য এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। বিপুল সংখ্যক পরীক্ষার্থীর কথা মাথায় রেখে পরীক্ষাটি প্রতিদিন দুটি শিফটে নেওয়া হবে। ইতিমধ্যেই প্রার্থীরা তাদের প্রস্তুতি সম্পন্ন করেছেন এবং অ্যাডমিট কার্ডও ডাউনলোড করে ফেলেছেন।

প্রথমবার ‘নরমালাইজেশন’ পদ্ধতি এবারের ইউপি টেট পরীক্ষায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এই প্রথমবার পরীক্ষায় ‘নরমালাইজেশন’ (Normalization) পদ্ধতি প্রয়োগ করা হবে। যেহেতু পরীক্ষাটি বিভিন্ন শিফটে এবং একাধিক দিনে অনুষ্ঠিত হচ্ছে, তাই সব শিফটের পরীক্ষার্থীদের মূল্যায়নের সামঞ্জস্য বজায় রাখতে এই বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করা হচ্ছে।

পরীক্ষার প্রশ্ন ও নম্বর কাঠামো ইউপি টেট পরীক্ষাটি সিটেট (CTET)-এর ধাঁচেই পরিচালিত হয়। এতে দুটি পেপার থাকে:

  • পেপার ১: যারা প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়াতে ইচ্ছুক।

  • পেপার ২: যারা ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের পড়াতে ইচ্ছুক (TGT প্রার্থীদের জন্য)। উভয় পেপারই ১৫০ নম্বরের হয় এবং ১৫০টি বহুনির্বাচনী প্রশ্ন (MCQ) থাকে। সঠিক উত্তরের জন্য ১ নম্বর দেওয়া হয় এবং কোনো নেগেটিভ মার্কিং নেই।

উত্তীর্ণ হওয়ার প্রয়োজনীয় নম্বর (Pass Mark) ইউপি টেট সার্টিফিকেট অর্জনের জন্য প্রার্থীদের বিভাগ অনুযায়ী নির্দিষ্ট ন্যূনতম নম্বর পেতে হয়:

  • সাধারণ বা জেনারেল ক্যাটাগরি: প্রার্থীদের মোট নম্বরের ৬০ শতাংশ অর্থাৎ ১৫০-এর মধ্যে অন্তত ৯০ নম্বর পেতে হবে।

  • সংরক্ষিত বিভাগ (SC/ST/OBC/PWD): এই প্রার্থীদের জন্য মোট নম্বরের ৫৫ শতাংশ অর্থাৎ অন্তত ৮২.৫ নম্বর পাওয়া বাধ্যতামূলক।

পরীক্ষার্থীদের জন্য জরুরি পরামর্শ পরীক্ষা কেন্দ্রে প্রবেশের আগে অ্যাডমিট কার্ডের সঙ্গে বৈধ পরিচয়পত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক। প্রতিটি শিফটে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। পরীক্ষার সময়সূচি এবং কেন্দ্র সংক্রান্ত যেকোনো আপডেট নিয়মিত সরকারি ওয়েবসাইট থেকে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে।

শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণের পথে সব পরীক্ষার্থীকে আগাম শুভেচ্ছা রইল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *