অ্যালুমিনিয়ামের বাসন পাত্রের পোড়া দাগ দূর করার সহজ উপায়, শিখেনিন আপনিও

অ্যালুমিনিয়ামের বাসন পাত্রের পোড়া দাগ সহজে দূর করার উপায়- বর্তমানে রান্নায় ননস্টিক প্যানের ব্যবহার বেড়েছে অনেক বেশি। তবে এর পাশাপাশি অ্যালুমিনিয়ামের কড়াই বা হাড়ির ব্যবহার রয়েছে এখনো। মাঝে মাঝেই রান্না করতে গিয়ে হাড়ি-পাতিল পুড়ে দাগ বসে যায় প্রায়ই।এই দাগ তুলতে পোহাতে হয় অনেক ঝক্কি। তবে সহজ কিছু উপায় জানা থাকলে পোড়া দাগ খুব তাড়াতাড়ি দূর করতে পারবেন। চলুন কয়েকটি উপায় জেনে নেয়া যাক-

1.পাত্রে ৩ গ্লাস জল ও ২ টেবিল চামচ ডিটারজেন্ট, ১ টেবিল চামচ লবণ এবং ১ টেবিল চামচ লেবুর রস দিন। এবার মিশ্রণটি পাঁচ মিনিট ফুটিয়ে নিন। সিঙ্কের নলের মুখ বন্ধ করে সিঙ্কে ঢেলে নিন মিশ্রণটি। পাত্রটি ডুবিয়ে রাখুন। কিছুক্ষণ পর ১টেবিল চামচ বেকিং সোডা এবং ডিটারজেন্ট মিশিয়ে ভালো করে পরিষ্কার করে নিন অ্যালুমিনিয়ামের কড়াই।

2. কড়াইটি ফ্রিজে রেখে দিন। ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে পোড়া খাবার ঠান্ডার কারণে জমে গিয়ে শক্ত হয়ে যাবে, যার ফলে সহজেই এটি ধুয়ে ফেলতে পারবেন।

3. পোড়া বাসন পরিষ্কারের জন্য টমেটোর রস বেশ কার্যকর। পোড়া কড়াইয়ে টমেটোর রস এবং জল মিশিয়ে গরম করুন। এবার এটি ঘষে ঘষে পরিষ্কার করে নিন। 4. পোড়া কড়াইয়ে ১ চামচ বেকিং সোডা দিন। তারপরে ২ চামচ লেবুর রস এবং ২ কাপ গরম জল দিন। স্টিলের স্ক্রাবার দিয়ে ঘষে পরিষ্কার করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *