Recipe: বাড়িতেই বানান সুস্বাদু কুরকুরে, শিখেনিন বানানোর পদ্ধতি

বিকেলের নাস্তায় বাইরের প্রিজারভেটিভ ও অস্বাস্থ্যকর তেলযুক্ত খাবারের বদলে বাড়িতে থাকা সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারেন এই পুষ্টিকর কুরকুরে।

প্রয়োজনীয় উপকরণ:

  • গমের আটা: ১ কাপ

  • বেসন: আধ কাপ

  • চালের গুঁড়ো: ২-৩ চামচ (মুচমুচে ভাব আনার জন্য)

  • নুন: স্বাদমতো

  • সাদা তেল: ভাজার জন্য

  • মশলার জন্য: লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার বা ম্যাগি মশলা (স্বাদমতো)।

প্রস্তুত প্রণালী:

১. ডো তৈরি: একটি বড় পাত্রে আটা, বেসন, চালের গুঁড়ো ও সামান্য নুন মিশিয়ে নিন। এরপর অল্প অল্প জল দিয়ে একটি মাঝারি নরম মণ্ড বা ডো তৈরি করে নিন। মাখা হয়ে গেলে ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

২. আকার দেওয়া: মণ্ড থেকে ছোট ছোট লেচি কেটে নিন। হাতের তালুর সাহায্যে চেপে তেরছা বা আঁকাবাঁকা আকার দিন, যাতে দেখতে ঠিক বাজারের কেনা কুরকুরের মতো হয়।

৩. ভাজা: কড়াইতে পর্যাপ্ত সাদা তেল গরম করুন। তেল মাঝারি গরম হলে কুরকুরেগুলি ছেড়ে দিন। আঁচ মাঝারি রেখে উল্টেপাল্টে সোনালী রঙ (গোল্ডেন ব্রাউন) হওয়া পর্যন্ত মচমচে করে ভেজে তুলুন।

৪. মশলা মাখানো: কুরকুরেগুলি গরম থাকা অবস্থাতেই একটি পাত্রে তুলে নিন। এবার ওপর থেকে লঙ্কা গুঁড়ো, চাট মশলা, আমচুর পাউডার বা ম্যাগি মশলা ছড়িয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিন।

টিপস: পুরোপুরি ঠান্ডা হলে এটি একটি এয়ার টাইট কন্টেনারে ভরে রাখুন। এতে অনেকদিন পর্যন্ত এই কুরকুরে মচমচে থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *