মর্মান্তিক! ব্রিজের পারাপারের সময় নদীতে পড়ে গেলো বাস, নিহত ৫ জন
December 27, 2022
স্পেনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় গালিসিয়া এলাকায় সেতু পার হওয়ার সময় একটি বাস নদীতে পড়ে যাওয়ায় পাঁচজনের মৃত্যু হয়েছে। রোববার কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
পর্তুগালের সীমান্তবর্তী ভিগো নগরীর কাছে শনিবার রাতে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনাস্থল থেকে ৬০ বছর বয়সী বাসের চালকসহ দুই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে।
আঞ্চলিক সংবাদপত্র লাভোজ ডি গালিসিয়া জানায়, গালিসিয়ার কেন্দ্রস্থলের মন্টাসরোসোর কারাগারে থাকা স্বজনকে দেখতে যাওয়া ব্যক্তিদের ওই বাসে করে বহন করা হচ্ছিল।
সিভিল গার্ডের এক মুখপাত্র জানান, জরুরি সেবা সংস্থার কর্মীরা দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর দুইজনের লাশ উদ্ধার করে। এর আগে, রোববার রাতে আরো তিনজনের লাশ উদ্ধার করা হয়।
বাসটিতে ৮-৯জন যাত্রী ছিল বলে কর্মকর্তারা ধারণা করছেন।