ইতিহাসের আজকের দিনের উল্লেখযোগ্য বিভিন্ন ঘটনা (২৭ ডিসেম্বর)
পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী-গুণীজন। একের পর এক রচনা করেছেন এবং করছেন ইতিহাসের পাতা। উন্মোচিত হয়েছে জগতের নতুন নতুন দিগন্ত। প্রজন্ম থেকে প্রজন্মে সেই ইতিহাস চিন্তা, চেতনা ও প্রেরণার উৎস। যারা জন্মেছিলেন কিংবা চলে গেছেন আজকের এই দিনে।
চলুন তাহলে
জেনে নেই ইতিহাসে আজকের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা,
বিশিষ্টজনদের জন্ম ও মৃত্যু এবং দিবস সমূহ।??⏰??
.
#ইতিহাসে_আজকের_ঘটনাবলী:?✔️✔️
? ১৩৫৮ – ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনী (রহ:) দেশব্যাপী শিক্ষা আন্দোলন শুরুর জন্য গুরুত্বপূর্ণ নির্দেশ জারি করেন।
? ১৪৩৭ – দ্বিতীয় অ্যালবার্ট বোহেমিয়ার রাজা হন।
? ১৭০৩ – ইংল্যান্ড ও পর্তুগাল বাণিজ্য চুক্তি করে।
? ১৮২৫ – ইংল্যান্ডে তৈরি স্টিম ইঞ্জিন রেলপথে চলাচল শুরু করে।
? ১৮৩১ – চার্লস ডারউইন বিশ্ব পরিভ্রমণে সমুদ্রযাত্রা করেন।
? ১৮৭১ – প্রথম বিড়াল প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
? ১৯০৬ – লন্ডনের বিখ্যাত গ্লোব থিয়েটার প্রথম উদ্বোধন হয় হিকস থিয়েটার নামে।
? ১৯১১ – “জন গণ মন”, ভারতের জাতীয় সংগীত, প্রথম ভারতীয় জাতীয় কংগ্রেসের কলকাতা সেশন মধ্যে গাওয়া হয়।
? ১৯২৮ – মুজফফর আহমদের উদ্যোগে ‘শ্রমিক কৃষক দল’-এর তিন দিনব্যাপী প্রথম সর্বভারতীয় সম্মেলন কলকাতায় অনুষ্ঠিত হয়।
? ১৯৩৪ – পারস্যের নামকরণ করে নতুন নাম ইরান রাখা হয়।
? ১৯৩৯ – তুরস্কের আনাতোলিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যায়।
? ১৯৪১ – কলকাতায় জাপান বোমাবর্ষণ করে।
? ১৯৪১ – জাপান ম্যানিলায় বোমা বর্ষণ করে।
? ১৯৪৫ – বিশ্বব্যাংক প্রতিষ্ঠিত হয়।
? ১৯৪৫ – আন্তর্জাতিক অর্থ তহবিল বা আই.এম.এফ. প্রতিষ্ঠিত হয়।
? ১৯৪৫ – ঐতিহাসিক মস্কো চুক্তিতে স্বাক্ষরিত হয়। মার্কিন যুক্তরাষ্ট্র, বৃটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়ন এই চুক্তিতে স্বাক্ষর করে। এই চুক্তির ভিত্তিতে কোরিয়াকে দুই অংশে বিভক্ত করা হয়।
? ১৯৪৯ – ইন্দোনেশিয়া গঠিত হয়।
? ১৯৫৫ – পেইচিং গুয়েন্ঠিন জলবিদ্যুত কেন্দ্রের নির্মান কাজ শেষ হয়। ১৯৫৪ সালের এপ্রিল মাস থেকে এই জলবিদ্যু কেন্দ্রের নির্মান কাজ শুরু হয়।
? ১৯৬০ – জাপানের ক্যাবিনেটে জি ডি পির আয় বাড়ানোর পরিকল্পনা অনুমোদিত হয়।
? ১৯৭১ – মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ে মর্মান্তিক বিস্ফোরণে ২৭ জন মুক্তিযোদ্ধা শহীদ হন।
? ১৯৭৪ – বাংলাদেশে জরুরী অবস্থা ঘোষণা করা হয়।
? ১৯৭৫ – ভারতের ধানবাদে দুর্ঘটনায় ৩৭২ শ্রমিক মৃত্যুবরণ করে।
? ১৯৭৮ – ৪০ বছর স্বৈরশাসনের পর স্পেন গণতান্ত্রিক রাষ্ট্রের মর্যাদা পায়।
? ১৯৭৮ – চীনের প্রথম কিস্তির ৫০জন পন্ডিত ওয়াশিংটনে পৌঁছেন।
? ১৯৭৯ – সন্ধ্যা বেলায় প্রাক্তন সৌভিয়েত ইউনিয়ন আফগানিস্তানের সঙ্গে স্বাক্ষরিত ‘সৌভিয়েত-আফগান সুপ্রতিবেশীসুলভ সহযোগিতা চুক্তি ছিন্ন করে আফগানিস্তান দখল করে।
? ১৯৭৯ – বাংলাদেশের ঢাকার কুর্মিটোলায় জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের উদ্বোধন করা হয়।
? ১৯৮৫ – ফিলিস্তিনের সন্ত্রাসবাদীরা রোম আর জেনিভায় বেশ কয়েকটি হত্যাকান্ড সৃষ্টি করে। এই হত্যাকান্ডে ১৪ জন নিহত আর ১১০ জন আহত হয়।
? ১৯৯৫ – বিশ্বের ৯৫টি দেশ দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ফ্রান্সের পরীক্ষামূলক পারমাণবিক বিস্ফোরণের প্রতিবাদ জানায় এবং এ প্রক্রিয়া বন্ধ করার আহ্বান জানায়।
? ২০০২ – বিশ্বের দৃষ্টি আকর্ষনকারী চীনের দক্ষিণাঞ্চলের পানি উত্তরাঞ্চলে পাঠানো প্রকল্প উদ্বোধনের অনুষ্ঠান পেইচিং মহা গণ ভবনে এবং চিয়াংসু আর শানতোং প্রদেশে অনুষ্ঠিত হয়।
.
#ইতিহাসে_আজকে_যাদের_জন্ম:?✔️✔️
? ১৫৭১ – জন্মগ্রহণ করেছিলেন ইয়োহানেস কেপলার, তিনি ছিলেন জার্মান গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী ও জ্যোতিষী।
? ১৭১৭ – জন্মগ্রহণ করেছিলেন পোপ ষষ্ঠ পায়াস।
? ১৭৬১ – জন্মগ্রহণ করেছিলেন মাইকেল আন্দ্রিয়াস বার্কলে ডি টলি, তিনি ছিলেন রাশিয়ান ফিল্ড মার্শাল, রাজনীতিবিদ ও ফিনল্যান্ড গভর্নর জেনারেল।
? ১৭৯৭ – জন্মগ্রহণ করেছিলেন মির্জা আসাদুল্লাহ খাঁ গালিব, তিনি ছিলেন আধুনিক উর্দু সাহিত্যের শ্রেষ্ঠ কবি।
? ১৮২২ – জন্মগ্রহণ করেছিলেন লুই পাস্তর, তিনি ছিলেন ফরাসি রসায়নবিদ ও মাইক্রোবায়োলোজিস্ট।
? ১৮৯৬ – জন্মগ্রহণ করেছিলেন কার্ল যুক্মায়ের, তিনি ছিলেন জার্মান লেখক ও নাট্যকার।
? ১৯০৭ – জন্মগ্রহণ করেছিলেন মেরি হাওয়ার্ড, তিনি ছিলেন ইংরেজ লেখক।
? ১৯২৫ – জন্মগ্রহণ করেছিলেন মিশেল পিকোলি, তিনি ফরাসি অভিনেতা, গায়ক, পরিচালক ও প্রযোজক।
? ১৯২৬ – জন্মগ্রহণ করেছিলেন জেবউন-নেসা জামাল, তিনি ছিলেন বিশিষ্ট গীতিকার।
? ১৯২৭ – জন্মগ্রহণ করেছিলেন সুবল দাস, তিনি ছিলেন জনপ্রিয় বাংলাদেশি সুরকার।
? ১৯৩১ – জন্মগ্রহণ করেছিলেন বদরুদ্দীন উমর, তিনি ছিলেন প্রাবন্ধিক।
? ১৯৩২ – জন্মগ্রহণ করেছিলেন শিবদাস বন্দ্যোপাধ্যায়, তিনি ছিলেন বিশিষ্ট বাঙালি গীতিকার।
? ১৯৩৩ – জন্মগ্রহণ করেছিলেন শহীদ আলতাফ মাহমুদ, তিনি ছিলেন বাংলাদেশী সংগীতশিল্পী।
? ১৯৩৫ – জন্মগ্রহণ করেছিলেনরাবেয়া খাতুন, তিনি ছিলেন একুশে পদক বিজয়ী বাংলাদেশী লেখিকা।
? ১৯৩৫ – জন্মগ্রহণ করেছিলেন সৈয়দ শামসুল হক, তিনি একজন বাংলাদেশী সাহিত্যিক ও কবি।
? ১৯৪২ – জন্মগ্রহণ করেছিলেন আন্তোনিও থিসনেরস, তিনি একজন পেরুদেশীয় কবি।
? ১৯৪৮ – জন্মগ্রহণ করেছিলেন জেরার জাভিয়ে মার্সেল দেপার্দিও, তিনি ফরাসি অভিনেতা, গায়ক ও প্রযোজক।
? ১৯৫১ – জন্মগ্রহণ করেছিলেন মেক্সিকো আর্নেস্তো যেডিলো, তিনি মেক্সিক্যান অর্থনীতিবিদ, রাজনীতিবিদ ও ৫৪ তম প্রেসিডেন্ট।
? ১৯৬৫ – জন্মগ্রহণ করেছিলেন সালমান খান, তিনি জনপ্রিয় ভারতীয় চলচ্চিত্র অভিনেতা।
? ১৯৬৬ – জন্মগ্রহণ করেছিলেন বিল গোল্ডবার্গ, তিনি আমেরিকান ফুটবল প্লেয়ার, কুস্তিগীর ও অভিনেতা।
? ১৯৭৪ – জন্মগ্রহণ করেছিলেন মাসি ওকা, তিনি জাপানি বংশোদ্ভূত আমেরিকান অভিনেতা ও ভিজুয়াল ইফেক্ট ডিজাইনার।
? ১৯৮১ – জন্মগ্রহণ করেছিলেন এমিলিয়ে ডে রাভিন, তিনি অস্ট্রেলিয়ান অভিনেত্রী।
? ১৯৯৫ – জন্মগ্রহণ করেছিলেন জুনায়েদ আহমদ, তিনি রাজনৈতিক ব্যক্তিত্ব বাংলাদেশ।
.
#ইতিহাসে_আজকে_যাদের_মৃত্যু:?✔️✔️
? ১৭৪৩ – মৃত্যুবরণ করেন হ্যাচিন্থে রিগাউড, তিনি ছিলেন ফরাসি চিত্রশিল্পী।
? ১৫৮৫ – মৃত্যুবরণ করেন পিয়ের দ্য রঁসা, তিনি ছিলেন ফরাসি কবি।
? ১৯১৫ – মৃত্যুবরণ করেন উপেন্দ্র কিশোর রায় চৌধুরী, তিনি ছিলেন শিশু সাহিত্যিক ও চিত্রশিল্পী।
? ১৯৩৬ – মৃত্যুবরণ করেন মাহমেত আকিফ ইরসয়, তিনি ছিলেন তুর্কি কবি, অধ্যাপক ও রাজনীতিবিদ।
? ১৯৭২ – মৃত্যুবরণ করেন লেস্টের বি. পিয়ারসন, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী কানাডিয়ান ইতিহাসবিদ, রাজনীতিবিদ ও কানাডা ১৪ তম প্রধানমন্ত্রী।
? ১৯৭৪ – মৃত্যুবরণ করেন আময় ভ্যান্ডারবিল্ট, তিনি ছিলেন আমেরিকান লেখক।
? ১৯৭৯ – মৃত্যুবরণ করেন মণীশ ঘটক, তিনি বাঙালি গল্পকার, কবি এবং ঔপন্যাসিক।
? ১৯৮৭ – মৃত্যুবরণ করেন মনোজ বসু, তিনি ছিলেন একজন বাঙালি কথাসাহিত্যিক।
? ১৯৮৮ – মৃত্যুবরণ করেন স্বামী গম্ভীরানন্দ, তিনি ছিলেন বাঙালি রামকৃষ্ণ মঠ ও মিশনের একাদশ অধ্যক্ষ।
? ১৯৯৬ – মৃত্যুবরণ করেন বি এম আহ্বাস, তিনি ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পানি বিশেষজ্ঞ।
? ২০০৩ – মৃত্যুবরণ করেন ভেস্টাল গুডম্যান, তিনি ছিলেন আমেরিকান গায়ক।
? ২০০৭ – মৃত্যুবরণ করেন বেনজীর ভুট্টো, তিনি ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী।
? ২০১২ – মৃত্যুবরণ করেন সোহরাব হোসেন, তিনি ছিলেন বাংলাদেশী গায়ক।
? ২০১৩ – মৃত্যুবরণ করেন ফারুক শেখ, তিনি ছিলেন ভারতীয় অভিনেতা।
.
#ইতিহাসে_আজকে_দিবস_সমূহ_ও_অন্যান্য:?✔️✔️
? × × × × × × × × × × × × ×
.
#বিশেষ_দৃষ্টি_আকর্ষণ????
প্রতিদিন ইতিহাসের এই দিনে জানতে হলে এবং
ভালো লাগলে লাইক কমেন্ট ফলো শেয়ার করে পাশে থাকুন।
ও এরমধ্যে কোন ঘটনা বাদ অথবা ভুল হয়ে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন ( সংশোধন করে যুক্ত করে দেওয়া হবে )। ভুল-ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন।