OMG! খাবার পরিবেশনের মধ্যেই হঠাৎ ডুবতে শুরু করল ভাসমান রেস্তোরাঁ, আতঙ্ক ছড়িয়ে পড়লো জাহাজে

যুক্তরাজ্যের এসেক্সের লেকসাইড শপিং সেন্টারের পাশে স্টিমারের মধ্যে তৈরি ‘মিলার অ্যান্ড কার্টার’ নামে একটি রেস্তোরাঁয় বড়দিন উদযাপন করতে ভিড় করেছিলেন অতিথিরা। খাবার পরিবেশন করা সবে শুরু এরমধ্যেই হঠাৎ এটি এক দিকে ঝুঁকতে শুরু করে। ধীরে ধীরে হ্রদের পানি ডুবে যেতে থাকে রেস্তোরাঁটি। উপলব্ধি করা মাত্রই অতিথিরা ভয় পেয়ে ছোটাছুটি শুরু করে দেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, রেস্তোরাঁর সামনের দিক দিয়ে ভেতরের দিকে পানি ঢুকতে শুরু করে। রেস্তোরাঁর কর্মীরা অতিথিদের সবাইকে রেস্তোরাঁর ভেতর থেকে বের করেন।

কীভাবে রেস্তোরাঁটি ভেঙে গেল সেই বিষয়ে এখনও অন্ধকারে রয়েছেন কর্মীরা। ঘটনার পরেই ফেসবুকে রেস্তোরাঁর পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, যত দিন না রেস্তোরাঁটি আবার সংস্কার করা হচ্ছে, তত দিন তা বন্ধ রাখা হবে।

বড়দিন উপলক্ষে অনেকেই এই রেস্তোরাঁয় আগে থেকে আসন সংরক্ষণ করে রেখেছিলেন। তারা শেষ মুহূর্তে কোথায় খেতে যাবেন বা রেস্তোরাঁর পক্ষ থেকে সেই অতিথিদের জন্য কোনো বিশেষ ব্যবস্থা আছে কিনা তা জানতে রেস্তোরাঁয় যোগাযোগ করেন।

রেস্তোরাঁর পক্ষে এক ফেসবুক পোস্টে জানানো হয়, নিরাপত্তাজনিত কারণে তারা ফোন রিসিভ করতে পারছেন না। রেস্তোরাঁ মেরামত হয়ে গেলে যারা যারা বুকিং করেছিলেন তাদের সবাইকে অবহিত করা হবে।

অনেকে একে ‘ডুবন্ত রেস্তোরাঁ’র সঙ্গে তুলনা করেছেন। অনেকে আবার মন্তব্য করেছেন, এই ঘটনা ‘টাইটানিক’ ডোবার স্মৃতি জীবন্ত করে দিয়েছে।

কিন্তু কেউ কেউ আবার রেস্তোরাঁ কর্তৃপক্ষের ওপর ক্ষোভপ্রকাশ করেছেন। রেস্তোরাঁর অসাবধানতার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে মনে করছেন একাংশ। এমন ঘটনা উৎসবের পুরো আমেজকেই নষ্ট করে দিয়েছে বলে দাবি তাদের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *